রোজদিন ডেস্ক, কলকাতা:- কলকাতায় আবার বিরাট আগুন। যারা লেলিহান শিখা ছড়িয়েছে বিরাট এলাকা জুড়ে। গতকাল রাত ১টার কিছু পরেই খিদিরপুর বাজারে আগুন লাগে। এবং মুহূর্তের মধ্যেই তা ঘিঞ্জি এলাকায় হু হু করে ছড়িয়ে পড়ে। অল্প কিছু ক্ষণেই পুড়ে ছাই হয়ে যায় একের পর এক দোকান। স্থানীয়দের দাবি , ইতিমধ্যেই পুড়ে খাক হয়ে গিয়েছে প্রায় ১৩০০ টি দোকান।
জানা যায়, রাতেই ঘটনাস্থলে পৌঁছোয় দমকলের ২০টি ইঞ্জিন। এলাকাবাসীর অভিযোগ, খবর দেওযা সত্ত্বেও, দমকল দেরিতে এসেছে । খবর দেওয়ার ঘণ্টাদেড়েক পর দমকল এসেছে বলে অভিযোগ ব্যবসায়ীদের। কী কারণে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ যে বিশাল , তা দৃশ্যতই স্পষ্ট। রাতারাতি পথে বসেছেন শয়ে শয়ে ব্যবসায়ী।
সকালেও বাজারে বিভিন্ন অংশে পকেট ফায়ার রয়েছে। যা নেভানোর কাজ করছে দমকল। অর্থাৎ, আগুন এখনও পুরোপুরি আয়ত্তে আসেনি। স্থানীয়দের অভিযোগ, সঠিক সময়ে দমকল আসেনি। আগুন নেবানোর কাজ সঠিক সময়ে শুরু করা গেলে ক্ষয়ক্ষতি আটকানো যেত। বাজারের মধ্যে রয়েছে তেলের গুদাম। তাতে আগুন লেগে আরও ছড়িয়ে পড়ে। সেটিও পুড়ে ছাই হয়ে গিয়েছে।

Be the first to comment