রোজদিন ডেস্ক, কলকাতা:- আচমকা শারীরিক অবস্থার অবনতি। রবিবার সন্ধ্যায় হাসপাতালে ভর্তি করা হল কংগ্রেস নেত্রী তথা সংসদীয় দলের চেয়ারপার্সন সোনিয়া গান্ধিকে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে পেটের সমস্যার কারণে দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে ভর্তি হয়েছেন সনিয়া।
সূত্রের খবর, হাসপাতালের গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের পর্যবেক্ষণে রয়েছেন কংগ্রেস নেত্রী। চিকিৎসকেরা তার অবস্থার উপর ঘনিষ্ঠভাবে নজর রাখছেন। এদিকে, কংগ্রেসের তরফে এখনও পর্যন্ত সোনিয়া গান্ধির শারীরিক অবস্থা সম্পর্কে কোনও আনুষ্ঠানিক আপডেট প্রকাশ করা হয়নি।
হাসপাতাল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, “সোনিয়া গান্ধি গ্যাস্ট্রো বিভাগের অধীনে পেটের সমস্যার জন্য স্যার গঙ্গারাম হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁর অবস্থা স্থিতিশীল এবং তিনি অভিজ্ঞ চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন”।

Be the first to comment