প্রতিবাদ করলেই দেশদ্রোহী নয়, তরুণদের পাশে মোহন ভাগবত!

Spread the love

রোজদিন ডেস্ক: প্রতিবাদ করলেই দেশদ্রোহী নয় বলে আর এস এস প্রধান মোহন ভাগবত বৃহস্পতিবার মন্তব্য করেন। সম্প্রতি নিট আন্দোলন নিয়ে কেন্দ্র ও বিজেপি র বিপ্রতীপে গিয়ে তিনি আর ও জানান, তরুণ প্রজন্মের উদ্বেগ ও অভিযোগ ন্যায্য। তারা যে প্রশ্ন তুলেছে, তার যুক্তিগ্রাহ্য উত্তর দেওয়া প্রয়োজন।
প্রসঙ্গত, নিট নিয়ে যন্তর মন্তরে দীর্ঘ আন্দোলন চলাকালীন বিজেপি র অনেকেই তাঁদের দেশদ্রোহী বলে দাগিয়ে দেওয়ার প্রয়াস নেন।এর নেপথ্যে বিদেশি শক্তির মদত আছে বলে অভিযোগ করেন।
এইদিন মুম্বাইয়ে প্রায় দু হাজার পড়ুয়া কে নিয়ে এক আলোচনা সভায় মোহন ভাগবত আর ও বলেন, তিনি মনে করেন, তাঁদের প্রজন্মের থেকে এই প্রজন্ম অনেক বেশি সৎ। দেশসেবা ও দেশভক্তি র সৎ মনোভাব তাদের মধ্যে আছে।
তবে তাদের প্রতিবাদের ধরণ নিয়ে প্রশ্ন তোলেন তিনি। বলেন, প্রতিবাদ হোল ঐক্য মত্যে যাওয়ার একটি পথ। গণতন্ত্রে এর নিজস্ব পদ্ধতি আছে। তাঁরা যখন এই বয়সের ছিলেন, তখন বড়দের কথা শোনা হোত। এখন তারা প্রশ্ন করে, যুক্তিগ্রাহ্য উত্তর চায় বলে তিনি মন্তব্য করেন।
নিট আন্দোলন নিয়ে নতুন প্রজন্মের সঙ্গে দীর্ঘ টানাপোড়েনের পর প্রধানমন্ত্রী ও তাঁর দল অনেকটা নমনীয় হয়ে তাদের সঙ্গে দূরত্ব ঘোচাতে সক্রিয় হয়েছেন।
তাঁদের তুলনায় কংগ্রেস শীর্ষ নেতা রাহুল গান্ধী এই প্রজন্মের সঙ্গে অনেকটাই স্বচ্ছন্দ, নৈকট্য বাড়িয়েছেন। প্রশ্ন তুলেছেন দেশের শিক্ষা পদ্ধতি, কর্মসংস্থান সমস্যা ইত্যাদি নিয়ে।
এবার আর এস এস প্রধান ও তরুণ প্রজন্ম কে কাছে টানার ইঙ্গিত দিলেন বলে ওয়াকিবহাল মহল মনে করেন। এমন কি সমপ্রেমী, রূপান্তর কামীদের ও সমাজের অবিচ্ছেদ্য অংশ বলে তিনি মন্তব্য কপ্রেন। যা অত্যন্ত তাৎপর্য পূর্ণ বলে মনে করা হচ্ছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*