রোজদিন ডেস্ক: প্রাক্তন সরকারের আমলের লক্ষ্মীর ভান্ডারের উপভোক্তারা অনেকে ই বর্তমান সরকারের আমলে চালু হওয়া অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাচ্ছেন না বলে বিভিন্ন মহলে ক্ষোভ জমেছে। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, ১৭ আগস্ট থেকে আবেদন কারীদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। তবে সবাই এখন ই তা পাবেন না। ১০ জুলাই অবধি যাঁরা আবেদন করেছেন, ও সেখানে যাচাই এর পর কোন ত্রুটি নেই,তাঁদের এই টাকা মিলবে।
১০ জুলাই এর পর আবেদন করলে এই টাকা পেতে কিছু দেরী হতে পারে।
মুখ্যমন্ত্রী জানান, এই প্রকল্পের জন্য দু কোটি ষোল লক্ষ আবেদন জমা পড়েছে। তা যাচাই এর কাজ চলছে৷ আগামী দশ আগস্ট তিনি ও এই দফতরের মন্ত্রী মালতী রাভা রায় এইসব নিয়ে বিশদে সাংবাদিক দের জানাবেন।
৩১ জুলাই অবধি আবেদন নেওয়া হয়েছে। তিনি পরিস্কার জানান, দলের সঙ্কল্প পত্র মেনে কাজ হবে। অনেকে এই প্রকল্প নিয়ে ভূয়ো খবর রটাচ্ছেন মন্তব্য করে তাঁদের উদ্দেশ্যে হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী। সাফ জানান, অর্থনৈতিক ভাবে দুর্বল মহিলা, যাঁদের প্রয়োজন, তাঁরা ই এই সুবিধা পাবেন। সরকারের টাকা, সম্পুর্ন নিয়ম, মানদন্ড মেনে দেওয়া হবে। পুজোর আগেই প্রকৃত উপভোক্তা রা সকলেই অন্নপূর্ণা ভান্ডারের সুবিধা পাবেন বলে তিনি জানান।
২৫ থেকে ৬০ বছর বয়েসের মহিলাদের নিয়ম মেনেই তা দেওয়া হবে। এই মাসে তা ১৭ তারিখ দেওয়া হলেও পরে প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহে উপভোক্তারা নিয়মিত ভাবে তা পাবেন। এই নিয়ে বিভ্রান্ত হওয়ার কিছু নেই বলে আশ্বাস দেন।
প্রাক্তন মুখ্যমন্ত্রী ও তাঁর সরকারের গর্বের লক্ষ্মীর ভান্ডারের সুবিধা কবে, কিভাবে দেওয়া হোত সরকারিভাবে তার পরিসংখ্যান দেন মুখ্যমন্ত্রী।
জানান,২০২১ সালের সেপ্টেম্বরে ওই প্রকল্পে ১.৫২ কোটি জন কে মাসে ৫০০ টাকা করে দেওয়া হয়েছিল।।এরপর কয়েক মাস তা দেওয়া হয় নি। ২০২২ সালের এপ্রিলে ফের তা চালু হয়। ২১.৮৪ লক্ষ জনকে ফেব্রুয়ারি ও মার্চের টাকা একবারে দেওয়া হয়। ফের তা আবার বন্ধ হয়ে যায়। মে – জুনের টাকা জুলাইয়ে ৩.৭৭ লক্ষ জন কে দেওয়া হয়। এই সব হিসাব তাঁদের কাছে আছে। মুখ্যমন্ত্রী বলেন,তাঁরা এই ভাবে কাজ করেন না। এটা সরকারি টাকা। অনলাইন ও অফলাইন, দুভাবেই আবেদন নেওয়া হয়েছে। এখন ও যাচাই এর কাজ চলছে। সরকারের দেওয়া মানদন্ড সঠিক ভাবে পূরণ করলেই টাকা মিলবে। তবে কেউ ভুল তথ্য দিলে তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানিয়ে দেন।
উল্লেখ্য, আগের আমলে লক্ষ্মী র ভান্ডারে বহু পুরুষের টাকা নেওয়া সহ বহু অনিয়মের কথা তাঁদের সরকারের আমলে সামনে এসেছে।
মাসে তিন হাজার টাকা করে অন্নপূর্ণা ভান্ডারের টাকা যাচাই না করে যে কোন ভাবে দেওয়া হবে না, ফের তা স্পষ্ট করে দেন মুখ্যমন্ত্রী।

Be the first to comment