রোজদিন ডেস্ক: আগের আমলে যাঁরা অবৈধ ভাবে সরকারি আবাস যোজনা র টাকা নিয়েছেন, তা ফেরত দিতে হবে। আজ পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ এই হুঁশিয়ারি দিয়েছেন।।
আজ এই খাতে দশ লক্ষ র বেশি উপভোক্তাদের দ্বিতীয় কিস্তির টাকা মিটিয়ে দিয়ে মুখ্যমন্ত্রী ও পঞ্চায়েত মন্ত্রী সাফ জানিয়ে দেন, কোন ও অনুপ্রবেশ কারী, অভারতীয় এই টাকা পাবেন না৷ এস আই আরে নাম বাদ যাওয়া এমন ৫৭ হাজার জন ও আর টাকা পাবেন না। এই ছাড়া আগের আমলে সুবিধা নেওয়া উপভোক্তাদের নাম যাচাই করে সাড়ে বারো হাজার বেআইনি সুবিধাভোগী দের চিহ্নিত করা গেছে বলে তাঁরা জানান।
কড়া বার্তা দিয়ে পঞ্চায়েত মন্ত্রী জানিয়ে দেন, এই সব
বেআইনি সুবিধাভোগী দের নোটিশ দিয়ে টাকা আদায় করা হচ্ছে।
মুখ্যমন্ত্রী বলেন,একমাত্র আর্থিক ভাবে দুর্বল রাই এই সরকারি সহায়তা পাবেন৷ জাতি,ধর্ম, বর্ণ নির্বিশেষে একমাত্র তাঁদের ই সুবিধা দেওয়া এন ডি এর নীতি৷ প্রাক্তন মুখ্যমন্ত্রী কে কটাক্ষে বিঁধে তিনি বলেন, এটি দিদি, পিসির প্রকল্প, তা কিছুতেই বলতে দেওয়া হবে না৷
বাড়ি তৈরির জন্য সিমেন্ট, বালি ইত্যাদির দাম বৃদ্ধির কথা স্বীকার করে মুখ্যমন্ত্রী বলেন,এই আবাস যোজনা য় উপভোক্তা রা বিদ্যুতের জন্য পি এম সূর্যঘর প্রকল্প নিতে পারেন। এতে বিদ্যুতের খরচ কমে যাবে। তফসিলি জাতি,উপজাতি দের তাঁরা ভগবান বলে মনে করেন জানিয়ে মুখ্যমন্ত্রী জানান,এই প্রকল্পে ওঁরা অতিরিক্ত পনের হাজার টাকা পাবেন।
মুখ্যমন্ত্রী আরও বলেন, আগের সরকার শুধু কেন্দ্রর সঙ্গে লড়াই, ঝগড়া ই করে গেছে। আর আবাসের নামে বিপুল দুর্নীতি, চুরি হয়েছে। তাঁরা কিছুতেই তা হতে দেবেন না বলে দৃঢ ভাবে জানান।

Be the first to comment