হাইকোর্টে মিট্টি ক্যাফে, উদ্বোধনে দেশের প্রধান বিচারপতি

Spread the love

রোজদিন ডেস্ক : এবার কলকাতা হাইকোর্টেও মিট্টি ক্যাফে। বিশেষ ভাবে সক্ষম ও বিশেষ চাহিদাসম্পন্নরা উপযুক্ত প্রশিক্ষণ নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে এই ক্যাফে চেন চালাচ্ছেন। রাষ্ট্রপতি ভবন, সুপ্রিম কোর্টেও রয়েছে এই ক্যাফে। রবিবার দুপুরে হাইকোর্টের ‘ই’ গেটের ভিতরে এই ক্যাফের উদ্বোধন করেন দেশের প্রধান বিচারপতি সূর্য কান্ত। উদ্বোধনে এছাড়াও ছিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি দীপঙ্কর দত্ত, বিচারপতি জয়মাল্য বাগচি, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল-সহ অন্য বিচারপতিরা। প্রধান বিচারপতি সূর্য কান্ত বলেন, এঁরাও লড়াই করে সমাজের মূল স্রোতে ফিরতে চাইছে। এঁদের লড়াইকেও প্রশংসা, কুর্নিশ জানানো উচিৎ। সমাজের আর পাঁচটা মানুষের মতো তাঁরা বাঁচতে পারে সেই সুযোগ করে দেওয়া উচিৎ। মিট্টি ক্যাফের যাত্রা শুরু বেঙ্গালুরুতে। এখন দিল্লির বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান থেকে বিমানবন্দর, তথ্যপ্রযুক্তি সংস্থার ক্যাম্পাস–সহ ৪০টি জায়গায় রয়েছে এদের কাউন্টার। কলকাতায় এনএসএইচএম ক্যাম্পাসেও রয়েছে এই ক্যাফে। রবিবার থেকে হাইকোর্টেও জায়গা করে নিল তাঁরা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*