রাতের শহরে দুর্ঘটনা কমাতে নাইট ড্রপ নিয়ে কর্মশালা বিধাননগর পুলিশের

Spread the love

রোজদিন ডেস্ক : সল্টলেক সেক্টর ফাইভ এবং নিউটাউনের আইটি সংস্থাগুলিতে গভীর রাত পর্যন্ত কোনও ক্ষেত্রে রাতভর কাজ চলে। কর্মীদের রাতে বাড়ি ফেরার জন্য নাইট ড্রপের ব্যবস্থা থাকে। আবার অনেকের ভরসা শাটল। সব মিলিয়ে অফিস থেকে বেশি রাতে বাড়ি ফেরেন প্রায় ২৫ হাজার কর্মী। তথ্য বলছে, বিশ্ব বাংলা সরণি এবং ভিআইপি রোড দিয়ে গভীর রাত বা ভোরের দিকে গাড়িচালকরা বেশিরভাগই ট্র্যাফিক নিয়ম মানেন না। এরকম বহু অভিযোগ জমা পড়েছে। এই গাড়িগুলির একটি বড় অংশই হল এক আইটি সেক্টরের। এই অবস্থায় পুলিশের বক্তব্য সারাদিন গাড়ি চালানোর পরে রাতে অনেক চালকই ক্লান্তিতে ঘুমিয়ে পড়ছেন। তার ফলে দুর্ঘটনা ঘটছে। সেই সমস্যা সমাধানে এবার বিশেষ উদ্যোগ নিল বিধাননগর কমিশনারেট। বেশ কিছু অফিসকর্মী ও গাড়ি চালকদের নিয়ে একটি কর্মশালার আয়োজন করতে চলেছেন তাঁরা। ওই কর্মশালায় বিধাননগর কমিশনারেটের ট্র্যাফিক বিভাগের অফিসাররা রাতের শহরে গাড়ি চালানোর সময়ে কী সতর্কতা নেওয়া উচিত সেই বিষয়ে জানাবেন।পথচারীদের নিরাপত্তা এবং গাড়ির যাত্রীদের যেন কোনও ক্ষতি না হয় সে দিকে নজর রাখার বিষয়ে সতর্ক করা হবে। তথ্যপ্রযুক্তি সংস্থার কর্মীরা মনে করছেন এই উদ্যোগ প্রংশসনীয়। রাতের শহরে রাস্তায় নজরদারিতে খামতি রয়েছে সেই কথাও তারা জানিয়েছেন। তবে আগের থেকে পরিস্থিতির যে অনেকটা উন্নতি হয়েছে সেটাও মানছেন তাঁরা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*