রোজদিন ডেস্ক : আজ সোমবার, ১৯ জানুয়ারি। কিংবদন্তি অভিনেতা প্রয়াত সৌমিত্র চট্টোপাধ্যায়ের জন্মদিন। এই উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় তাঁকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডলে তিনি লেখেন,
“কিংবদন্তি অভিনেতা, নাট্যকার, কবি ও আবৃত্তিশিল্পী সৌমিত্র চট্টোপাধ্যায়ের জন্মবার্ষিকীতে তাঁকে জানাই আমার আন্তরিক শ্রদ্ধার্ঘ্য।
তাঁকে রাজ্যের সর্বোচ্চ সম্মান ‘বঙ্গবিভূষণ’-এ ভূষিত করতে পেরে আমরা গর্বিত।
তাঁর জীবনের শেষ সময়টায় তাঁর সঙ্গে আমার একটা নৈকট্যের সম্পর্ক তৈরি হয়েছিল। মৃত্যুর সময় তাঁর পাশে আমি ছিলাম।
তাঁর মেয়ে পৌলমী এবং পরিবারের অন্য সকলের প্রতি আমি এই দিনে আবার আমার সহমর্মিতা জানাই।”

Be the first to comment