সিঙ্গুর নিয়ে তরজা, উত্তর শমীক, সুকান্তর

Spread the love

রোজদিন ডেস্ক : সিঙ্গুরের জনসভায় প্রধানমন্ত্রীর এই বিষয়ে কিছু বক্তব্য না রাখায় তরজা অব্যাহত। ওখানকার আমজনতাও ক্ষুব্ধ।
এবার তা সামাল দিতে আসরে নামলেন দলের রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার।
তাঁদের দাবি, সিঙ্গুরে শিল্প হবে। আর নরেন্দ্র মোদি দেশের প্রধানমন্ত্রী, উনি কেন বলবেন? যা বলার তাঁরা বলবেন।
সুকান্ত মজুমদার বলেন, রাজ্যের উত্তরণের কথা প্রধানমন্ত্রী বলে গেছেন। শিল্পের পরিবেশ এখানে নেই। বিজেপি ক্ষমতায় এলে সিঙ্গুর সহ সারা রাজ্যে শিল্প আসবে বলে তাঁর দাবি।রাজ্যে আইনশৃঙ্খলা ঠিক হলে তবেই শিল্প আসবে। তাঁরা টাটা গোষ্ঠীর কাছে যাবেন বলে জানান।
বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, সিঙ্গুর শিল্পের বধ্যভূমি। এখানে শিল্প সম্ভাবনাকে হত্যা করার পর কোন বড় শিল্প আসেনি। পরন্তু ৩ হাজারের বেশি বড় সংস্থা এখান থেকে তাদের প্রধান কার্যালয়কে অন্যত্র নিয়ে গেছে। এই রাজ্য থেকে মেধা, শ্রমিক, কৃষক সবই চলে যাচ্ছে। আগে অন্য রাজ্য থেকে এখানে শিল্পের জন্য মানুষ আসতেন৷ এখন তা চলে যাচ্ছে। প্রধানমন্ত্রী রাজ্যের উত্তরণ, শিল্প সম্ভাবনা নিয়ে বলেছেন।
বিজেপি নেতারা এই সব বললেও বিরোধীরা খুশি না, তাঁরা এই সব নিয়ে আক্রমণ অব্যাহত রেখেছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*