রাশিয়ার রাষ্ট্রপতি পুতিনকে গীতা উপহার দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

Spread the love

রোজদিন ডেস্ক : রাশিয়ার রাষ্ট্রপতি পুতিনকে গীতা উপহার দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গতকাল সন্ধ্যায় দিল্লির পালাম বিমানবন্দরে “বন্ধু” পুতিনকে স্বাগত জানান প্রধানমন্ত্রী। একই গাড়িতে তাঁর বাসভবনে যান। তাঁর সম্মানে নৈশভোজের আয়োজন করেছিলেন প্রধানমন্ত্রী। সেখানেই তাঁকে রুশ ভাষায় অনুবাদ করা গীতা উপহার দেন। সমাজমাধ্যমে প্রধানমন্ত্রী নিজেই এই কথা জানিয়ে লেখেন, গীতার শিক্ষা পৃথিবীব্যাপী লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রেরণা দেয়।


আজ সকাল থেকে একাধিক কর্মসূচিতে অংশ নিচ্ছেন রাশিয়ার রাষ্ট্রপতি পুতিন। দেখা করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে। তাঁকে গার্ড অফ অনারও দেওয়া হয়।
আজ রাতেই তিনি দেশের উদ্দেশ্যে রওনা হবেন।
এই সফরকালে ভারতের সঙ্গে বাণিজ্যিক-সহ একাধিক বিষয়ে তাঁর ফলপ্রসূ আলোচনা হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*