উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, এক নজরে একাধিক সরকারি প্রকল্প

Spread the love

রোজদিন ডেস্ক : আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ব্রিগেডে দলীয় সভা ছাড়া ভোটমুখী বাংলার জন্য একাধিক সরকারি প্রকল্পের উদ্বোধন করবেন তিনি। একনজরে দেখে নেওয়া যাক কোন কোন প্রকল্প।

-প্রায় আড়াই হাজার কোটি ব্যয়ে ১৯ নং জাতীয় সড়কের অন্তর্গত পানাগড় থেকে পালসিট পর্যন্ত ৬ লেনের ৬৮ কিমি দীর্ঘ রাস্তা।

-১১৪ নং জাতীয় সড়কের ভেদিয়াতে ৪ লেনের সংযোগকারী রাস্তা নির্মাণ। খরচ ১৯৫ কোটি।

-২৯৮ কোটি টাকা খরচ করে হলদিয়া ডক কমপ্লেক্স বার্থ নং ২-এর আধুনিকীকরণ।

-১৯ নং জাতীয় সড়কের বারওয়া আড্ডা থেকে পানাগড় পর্যন্ত ৬ লেনের ১১৫ কিমি দীর্ঘ রাস্তা, খরচ ৩২৩৩ কোটি টাকা।

-অমৃত ভারত স্টেশন প্রকল্পের অধীনে পশ্চিমবঙ্গের ৬টি রেল স্টেশনের সৌন্দর্যায়নের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। স্টেশনগুলি হল, আনারা, তমলুক, হলদিয়া, বরাভূম, সিউড়ি ও কামাখ্যাগুড়ি। পাশাপাশি পুরুলিয়া-আনন্দ বিহার টার্মিনাল (দিল্লি) এক্সপ্রেস-এর সূচনাও করবেন তিনি।

-ইছামতী নদীর উপর ১৬ কোটি টাকা খরচ করে স্বরূপনগর ব্রিজ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*