হৃদয়ের উষ্ণতা ও উপহারে পারস্পরিক মুগ্ধ ভারত ও জাপান

Spread the love

রোজদিন ডেস্ক : পারস্পরিক হৃদয়ের উষ্ণতা, উপহারের মুগ্ধতায় জাপান সফরে ইতি হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। তাঁর দু-দিনের এই সফর নিয়ে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় জানান, এই সফর উৎপাদনশীল হিসাবে মনে থাকবে, যা ভারতের আমজনতার জন্য উপকারে লাগবে। তাঁর দু-দিনের জাপান সফরের নানা বিষয় উল্লেখ করে তিনি ওই দেশের প্রধানমন্ত্রী ইশিবা, জাপান সরকার ও জনসাধারণকে ধন্যবাদ জানান।

ভারতের পক্ষে তিনি জাপানের প্রধানমন্ত্রী ও তার স্ত্রী-কে বেশ কিছু বিশেষ উপহারও দেন। এর মধ্যে আছে মুনস্টোনের তৈরি বাটির সেট, চিত্রিত দেশলাই বাক্সের ভিতর হাতে বোনা অতি সূক্ষ্ম কাশ্মীরের বিশ্ববিখ্যাত পশমিনা শাল। লাদাখের চানথাংগি ছাগলের লোম থেকে তইরি। এই হাল্কা, নরম ও উষ্ণ পশমিনা শাল সারা বিশ্বে সমাদৃত। কাশ্মীরের শতাব্দী প্রাচীন এই শিল্পকলা রূপোর সুতো দিয়ে কারুকাজ করা এবং অতি সুন্দর চিত্রিত এক দেশলাই বাক্সের ভিতর ভরে দেওয়া হয়েছে। যা কাশ্মীরের দীর্ঘদিনের শিল্প ও ঐতিহ্যকে তুলে ধরেছে।

এই ছাড়া অন্ধ্রপ্রদেশ-এর বিশেষ মুন স্টোনের তৈরি জাপানি কায়দায় বাটি ও তার সঙ্গে চারটি রূপোর চপস্টিকও জাপানের প্রধানমন্ত্রীকে উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী।

যে কাশ্মীর নিয়ে সদাই প্রতিবেশী পাকিস্তানের সঙ্গে স্নায়ুযুদ্ধ চলে এই দেশের, সেখানকার শিল্পীদের তইরি অপরূপ শাল ও তার আধার-টি উপহার দিয়ে যেন এক বার্তা দিলেন তিনি।

এইদিন ও জাপানের প্রধানমন্ত্রী ইশিবার সঙ্গে বুলেট ট্রেনে সওয়ারি হয়েছেন মোদি।  ঘুরে দেখেছেন নানা জায়গা। ওই দেশের সরকার ও আমজনতার  আন্তরিক আতিথেয়তা মুগ্ধ করেছে তাঁকে।

এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যোগ দেবেন চিনের এস সি ও সম্মেলনে। যা নিয়ে আন্তর্জাতিক মহলও নজর রেখেছে।

আমেরিকার সঙ্গে কর সংক্রান্ত ঠান্ডা যুদ্ধের আবহে ভারতের প্রধানমন্ত্রীর চিন, জাপান সফর বিশেষ তাৎপর্যপূর্ণ বলে তথ্যভিজ্ঞ মহল মনে করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*