রোজদিন ডেস্ক : কংগ্রেস তাদের দীর্ঘ শাসনকালে অসম-সহ উত্তর পূর্বাঞ্চলকে অবহেলা করেছে, বিজেপি সরকার সেই ভুল শুধরে দেওয়ার কাজ করছে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছেন। আজ অসমের গৌহাটি বিমানবন্দরে একটি নতুন টার্মিনাল উদ্বোধন করে তিনি এই কথা বলেন। কংগ্রেসকে তোপ দেগে প্রধানমন্ত্রী বলেন, অসম ও উত্তর পূর্বাঞ্চলের উন্নয়ন তাদের কর্মসূচিতেই ছিল না। শতাব্দী প্রাচীন কংগ্রেসকে নিশানা করে তিনি বলেন, এই দল অনুপ্রবেশকারীদের রক্ষা করেছে, যারা অসমের বন, জমি দখল করেছে, রাজ্যের নিরাপত্তা,পরিচিতিকে প্রশ্নের মুখে ফেলেছে। বিজেপি সরকার সেই সব ভুল শুধরে দিচ্ছে। নির্বাচন কমিশন এই সব অনুপ্রবেশকারীদের নির্বাচনের প্রক্রিয়া থেকে বাইরে রাখার জন্য এসআইআর করছে, কিন্তু দেশদ্রোহীরা তাদের রক্ষা করার চেষ্টা করছে বলে তিনি হুঙ্কার দেন।

বাংলাদেশের সংখ্যালঘু অনুপ্রবেশকারীরা তাঁর আক্রমণের লক্ষ্য বলে ইঙ্গিত মেলে। কেন্দ্র অনুপ্রবেশ বন্ধে কড়া ব্যবস্থা নিচ্ছে বলে জানিয়ে দেন প্রধানমন্ত্রী।

অসম সহ উত্তর পূর্বাঞ্চল, সারা দেশেই উন্নয়ন তাঁদের একমাত্র লক্ষ্য বলে জানান।
আজ প্রধানমন্ত্রী বিমানবন্দরের বাইরে অসমের প্রথম মুখ্যমন্ত্রী গোপীন্সথ বরদলৈ এর ৮০ ফুট উঁচু মূর্তি র আবরণ উন্মোচন করেন। সদ্য প্রয়াত ভাস্কর রাম সুতার এই মুর্তি তৈরি করেছেন।

Be the first to comment