রোজদিন ডেস্ক :
রাজ্যে নিটে প্রথম হয়েছে সোনারপুরের সব্যসাচী নস্কর। অত্যন্ত মেধাবী এই ছাত্র জয়েন্টে ও নবম স্থান অধিকার করেছে। বিডিএম ইন্টারন্যাশনাল স্কুলের ছাত্র সব্যসাচীর এই কৃতিত্বে তার মা বাবা, সহপাঠি, শিক্ষকরা সবাই খুশি। সর্বভারতীয় ক্ষেত্রে সে ৩৫ তম স্থান পেয়েছে। ২০২৪ এ সি বি এস ই র দশম শ্রেণির পরীক্ষায় ৫০০ র মধ্যে ৫০০ পেয়েছিল সে।
বেসরকারি ব্যাংকে কর্মরত বাবা ও শিক্ষিকা মায়ের সন্তান সব্যসাচী বই পড়তে, গান গাইতেও খুব ভালবাসে।
মেধাবী এই ছাত্রের সাফল্যে এলাকার মানুষজনও গর্বিত।

Be the first to comment