New Industry Policy, তাকিয়ে সব মহল

Spread the love

রোজদিন ডেস্ক : 
আজ বিকেলে রাজ্যের নতুন সরকারের শিল্প নীতি ঘোষণা করা হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এই ঘোষণার দিকে তাকিয়ে শিল্প মহল সহ মহলই। ইতিমধ্যে বেশ কিছু শিল্প রাজ্যে এসেছে, আরও আসার উজ্জ্বল সম্ভাবনা আছে। শিল্পায়নের মাধ্যমে কর্মসংস্থানের লক্ষ্য কে পাখির চোখ করেছে রাজ্য।
পূর্বতন সরকারের আমলে শিল্পের জন্য জমি অন্যতম সমস্যা হয়ে উঠেছিল। নতুন সরকারের জমি নীতি কি হবে, এসই জেড এ সম্মতি মিলবে কিনা সেদিকে তাকিয়ে শিল্প মহল। ওয়াকিবহাল মহল মনে করেন, শিল্পায়নে এই সব ক্ষেত্রে ই ছাড় মিলবে। নতুন শিল্প স্থাপনে প্রণোদনা ও দেবে রাজ্য। দীর্ঘদিন শিল্পায়নের অভাবে বারবার প্রাক্তন সরকারকে কাঠগড়ায় তুলেছেন বিরোধী রা। এবার নতুন সরকার এই নিয়ে কি পদক্ষেপ নেয় সেদিকে তাকিয়ে সব মহল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*