রোজদিন ডেস্ক: ঝাড়খন্ডের লোহারডাগা শহরে ছাত্রীদের হোস্টেলে সর্প দংশনে এক ছাত্রী মর্মান্তিক ভাবে প্রাণ হারিয়েছে। তিনজন হাসপাতালে চিকিৎসাধীন। ভয়াবহ এই ঘটনায় হোস্টেলে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। একটি ঘরে ছাত্রীরা ঘুমোবার সময় তারা এই দংশনের শিকার হয়। মৃত বর্ষা ওঁরাও এর বয়েস মাত্র বারো। মর্মান্তিক এই ঘটনার খবর ছড়িয়ে পড়লে ছাত্রীদের উদ্বিগ্ন অভিভাবক রা হাসপাতালে ছুটে যান। আরও দুই ছাত্রী ফুলমনিয়া ওঁরাও ও আনিসা কুমারীর অবস্থা সঙ্কট জনক হওয়ায় তাদের রাঁচির রিমস এ রেফার করা হয়েছে।
কি ভাবে হোস্টেলে সাপ ঢুকেছিল, পুলিশ খতিয়ে দেখছে।

Be the first to comment