অস্ট্রেলিয়ায় উষ্ণ অভ্যর্থনা প্রধানমন্ত্রী কে

Spread the love

রোজদিন ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বুধবার তাঁর ত্রিদেশীয় সফরের দ্বিতীয় দেশ অস্ট্রেলিয়ায় পৌঁছেছেন। ওখানে থাকা ভারতীয় রা তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান। মোদি মোদি, বন্দে মাতরম ধ্বনিতে মুখরিত হয় চারিদিক।
এতে রীতিমত আপ্লুত প্রধানমন্ত্রী সমাজ মাধ্যমে লেখেন, এমন উষ্ণ অভ্যর্থনা ভোলার নয়। ভারতের প্রতি ওঁদের স্নেহ, অটুট বন্ধন অত্যন্ত আনন্দ ও গর্বের।
এই সফরকালে তিনি অস্ট্রেলিয়ার সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন। মেলবোর্নের আবহাওয়া ঠান্ডা হলেও এই উষ্ণ অভ্যর্থনা ভোলার নয় বলে জানান প্রধানমন্ত্রী।
তিনদিনের ইন্দোনেশিয়া সফরেও খুব ই খুশি প্রধানমন্ত্রী।। অস্ট্রেলিয়া থেকে তিনি নিউজিল্যান্ড যাবেন বলে সরকারি সূত্রে জানা যায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*