রোজদিন ডেস্ক: দিল্লি ও পঞ্জাব থেকে ছয় জন পাকিস্তানের মদত পুষ্ট সন্ত্রাসী কে গ্রেফতার করা হয়েছে। তারা দিল্লির বিভিন্ন বাজার সহ জনবহুল এলাকায় হামলার ছক করেছিল বলে পুলিশের সন্দেহ। পাকিস্তান ভিত্তিক আই এস আই মদত পুষ্ট শাহজাদ ভাট্টি র সঙ্গে তাদের যোগাযোগ ছিল বলে জানা যায়। একটি নিষিদ্ধ অ্যাপের মাধ্যমে তারা দিল্লির বিভিন্ন এলাকার ছবি পাকিস্তান পাঠাতো।।ভাট্টি ছাড়া ও পাকিস্তানের আরও দশজনের সঙ্গে তাদের যোগাযোগ ছিল। সূত্রে র খবর, উত্তর প্রদেশের মুজফফর নগরের বাসিন্দা দানিশ শাহজাদ ভাট্টির অত্যন্ত বিশ্বাসভাজন। সে এর জন্য সলমন, তায়েব, জুবের খান,আলি ফজল ও মালকিত সিং কে বিভিন্ন রাজ্য থেকে জোগাড় করে নানা কাজের দায়িত্ব দেয়।
পুলিশের বিশেষ বাহিনী গোপন সূত্রে খবর পেয়ে তাদের গ্রেফতার করেছে।

Be the first to comment