তৃণমূল কংগ্রেসের নতুন দায়িত্ব দেওয়া হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাঁধে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের পাশাপাশি এবার থেকে তিনি লোকসভায় তৃণমূলের দলনেতাও। আর এই নতুন এবং বাড়তি দায়িত্ব পেয়ে নিজে আরও বেশ গর্বিত অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট দিয়ে সেই কথাই জানিয়েছেন তিনি।
নতুন দায়িত্ব পেয়ে দল তথা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি বিশেষ বার্তা দিয়েছেন তিনি। তাঁর কথায়, ‘দিদি আস্থা রেখেছেন, আমি সম্মানিত। এই দায়িত্ব আমি নিষ্ঠা এবং বিনয় সহকারে গ্রহণ করছি।’
অভিষেক লিখেছেন, ‘সংসদে তৃণমূলের কন্ঠস্বর আরও দৃঢ় এবং অটল রাখতে তিনি সহকর্মীদের সঙ্গে মিলেমিশে কাজ করবেন। লোকসভায় রাজ্যবাসীর অধিকার এবং মর্যাদা রক্ষাই মূল লক্ষ্য।’ তাঁর আরও সংযোজন, ‘আমাদের লক্ষ্য একটাই – কেন্দ্রীয় সরকারের নীতির বিরোধিতা করে ভারতীয় সংবিধানের মূল আদর্শ – ন্যায়, স্বাধীনতা, সমতা ও ভ্রাতৃত্ববোধ কে রক্ষা করা।’
তৃণমূলের প্রতিটি কর্মী, সমর্থক এবং অভিজ্ঞ সংসদীয় সহকর্মীদের উদ্দেশে কৃতজ্ঞতা প্রকাশ করে লেখেন, “তাঁদের অটুট সমর্থন, পরামর্শ ও উৎসাহ আমাকে এই নতুন দায়িত্ব পালনে অনুপ্রেরণা জোগাবে।”

Be the first to comment