ব্রিগেডে প্রধানমন্ত্রী, ১৮ হাজার কোটি টাকার বেশি প্রকল্পর ঘোষণা, উদ্বোধন

Spread the love

রোজদিন ডেস্ক :
ভোট মুখি রাজ্যে ১৮ হাজার কোটি টাকার বেশি প্রকল্পর ঘোষণা, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাজ্যের রেল উন্নয়ন, সড়ক উন্নয়নে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে কেন্দ্র। প্রধানমন্ত্রী বলেন, সড়ক, রেলের মত জলপথ ও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ তিনি হলদিয়া, খিদিরপুর বন্দরের জন্য একাধিক উন্নয়ন প্রকল্পের কথা জানান। রাজ্যকে বিকশিত বাংলা করার লক্ষ্যে তাঁরা প্রয়াস নিচ্ছেন বলে জানান। সরকারি অনুষ্ঠানের পর তিনি জনসভায় যাবেন
বলে জানান। যেখানে রাজ্যের বহু মানুষ তাঁর জন্য অপেক্ষা করছেন বলে জানান।
অনুষ্ঠানে রাজ্যপাল আর এন রবি, কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার, শান্তনু ঠাকুর, প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী এই রাজ্যের উন্নয়ন, বিকাশের লক্ষ্যে তাঁরা সচেষ্ট বলে জানান।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*