PRICES HIKE: অগ্নিমূল্য চাল, ডাল, তেল, সবজি, সকালেই বাজারে হানা দিল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ

Spread the love

প্রতিবেদন: চাল, ডাল, তেল, ডিমের দাম বাড়ছিলই। এরই মধ্যে এল আকভান। তারপরই লাফিয়ে বাড়তে শুরু করেছে শীতের সবজির দাম। সাধারণ ভাবে শীতকালে সবজির দাম কিছুটা কম থাকে। কিন্তু এবার ছবিটা উল্টো। মঙ্গলবারই বাজারদর নিয়ে কড়া বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর তারপরই বুধবার সকাল থেকে আসরে নামল ইবি বা এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। নিত্য প্রয়োজনীয় সামগ্রীর কালোবাজারি ও মজুতদারির রুখতে বাজারে বাজারে অভিযান শুরু করেছে ইবি। বুধবার সকালে শিয়ালদহ সংলগ্ন কোলে মার্কেট ও দক্ষিণ কলকাতার অন্যতম বড় বাজার লেক মার্কেটে অভিযান চালান ইবি কর্তারা। চিনি থেকে তেল, চাল থেকে সবজি-সহ অন্যান্য সামগ্রীর দাম কত তা খতিয়ে দেখেন তাঁরা। কথা বলেন, সাধারণ ক্রেতাদের সঙ্গে। ব্যবসায়ীদের সঙ্গেও দাম নিয়ে কথা বলেন। পাইকারি দামের সঙ্গে খুচরো দামের সামঞ্জস্য আছে কিনা তাও খতিয়ে দেখেন তারা। এর আগে দামবৃদ্ধির মোকাবিলায় প্রশাসন ও ব্যবসায়ী মহলকে নিয়ে মঙ্গলবার বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখান থেকে পুলিশ, প্রশাসনকে অবৈধ মজুতদার ও কালোবাজারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি। তার নির্দেশের পরই এদিন সকালে শহরের বাজারগুলিতে অভিযান চালালেন ইবি কর্তারা। তাদের এই তৎপরতা আপাতত চলবে বলেই জানা গিয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*