রোজদিন ডেস্ক :
পুরীতে জগন্নাথ দেবের রথ দর্শনের জন্য দীর্ঘ অপেক্ষায় থেকে প্রচন্ড ভিড়ে শ্বাসরোধ হয়ে মর্মান্তিক ভাবে প্রাণ হারালেন একজন। অসুস্থ হয়েছেন বেশ কয়েকজন। আজ সকাল থেকেই লাখো মানুষের সমাগমে পুরী জনসমুদ্র। সকাল থেকে বৃষ্টি উপেক্ষা করে লাখো মানুষ জগন্নাথ, বলরাম, সুভদ্রার রথ দেখার জন্য অপেক্ষা করেন। এর ই মাঝে বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েন৷ পুলিশ তাঁদের উদ্ধার করে প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করেছে।
সূত্রের খবর, ভিড়ের মধ্যে অসুস্থ হয়ে পড়েন এক মধ্যবয়সী ব্যক্তি। তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
গত বছর পুরীর রথযাত্রায় পদপিষ্ট হয়ে তিন জন প্রাণ হারান। গতবার তিন কিমি দূরের গুন্ডিচা মন্দিরে পৌঁছোতে না পেরে তিনটি রথই পথে ছিল। সেখানেও ভক্তরা ভিড় জমান।
এবার রথযাত্রার পথের দুধারে প্রচুর পুলিশ, দমকল, অ্যাম্বুলেন্স ইত্যাদি মোতায়েন করা হয়। এর মধ্যেই হয়ে গেল মর্মান্তিক ঘটনা।

Be the first to comment