রোজদিন ডেস্ক :
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে তাঁর প্রতি শ্রদ্ধা জানালেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ, জাতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে-সহ বহু মানুষ।
স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ সমাজ মাধ্যমে কবিগুরুর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, রবীন্দ্রনাথ তাঁর লেখনীর মাধ্যমে ভারতের আত্মার কন্ঠস্বর হয়ে উঠেছিলেন। স্বাধীনতা আন্দোলনে এক নতুন চেতনার সৃষ্টি করেছিলেন। অমিত শাহ বলেন,রবীন্দ্রনাথের অমর সৃষ্টি “জন গণ মন” ঐক্যবদ্ধ ভারতের প্রতীক। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে কবিগুরু ভারতীয় সংস্কৃতি, দর্শন ও শিক্ষা বিশ্বমঞ্চে প্রতিষ্ঠিত করেন।
জাতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে বিশ্বকবি-কে গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, একজন নোবেল লরিয়েট, কবি, দার্শনিক, শিক্ষাবিদ, সমাজ সংস্কারক ও মানবতাবাদী গুরুদেবের আদর্শ প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করেছেন। জাতীয় সঙ্গীতের স্রষ্টা, বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ কবি রবীন্দ্রনাথের অমর সৃষ্টি, প্রগতিশীল চিন্তা মানবতাকে উৎসাহ দিয়ে এসেছে।
ভারতের জাতীয় কংগ্রেসের পক্ষেও আজ কবিগুরুর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান।
তাঁর স্মৃতি বিজড়িত বিশ্বভারতী সহ একাধিক সংস্থা, প্রতিষ্ঠানের পক্ষে তাঁর স্মরণে বহু অনুষ্ঠানের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়।

Be the first to comment