পাঁচ তিনে পনেরো

Spread the love
  1. কলকাতার বেসরকারি হাসপাতালে ভর্তি অভিনেতা মিঠুন চক্রবর্তী। তাঁকে দেখতে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
  2. মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ন্যাশনাল সিকিউরিটি গার্ড (এনএসজি)-এর ডিরেক্টর জেনারেল শ্রী ভৃগু শ্রীনিবাসন, আইজি (ট্রেনিং অ্যাকাডেমি) মেজর জেনারেল বিকাশ চৌধুরী এবং গ্রুপ কমান্ডার (ট্রেনিং) কর্নেল পি. ভি. শুক্লা।
  3. অষ্টম শিখ গুরুর জন্মতিথি উপলক্ষে ভবানীপুরের গুরুদ্বারে বিশেষ অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে সামিল হলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
  4. মহানায়ক উত্তম কুমারের সার্ধশতবর্ষ উদযাপনের জন্য উপদেষ্টা কমিটি গঠন করল রাজ্য সরকার। জন্মজয়ন্তী পালনের ক্ষেত্রে মূল ভূমিকা নেবে এই কমিটি। এর শীর্ষে রয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রীও।
  5. ‘যোগ্য’ শিক্ষকদের পুনর্বহালের দাবিতে পথে নামলেন শিক্ষকরা। শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত হচ্ছে এই মিছিল। মিছিলে অংশ নিয়েছেন প্রদেশ কংগ্রেসের রাজ্য সভাপতি শুভঙ্কর সরকার
  6. ওএমআর বাছাই করে ‘যোগ্য’ শিক্ষক-শিক্ষাকর্মী চাকরি ফেরাক রাজ্য সরকার।  সেই দাবিতে শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত মিছিলে হাঁটছেন ‘যোগ্য’ শিক্ষক হিসাবে নিজেদের দাবি করা মানুষরা।
  7. তারাতলা ইন্ডিয়ান জুট ইন্ডাস্ট্রিস বহুতলের টপ ফ্লোরে আগুন। ঘটনাস্থলে দমকলের ৫ ইঞ্জিন এবং তারাতলা থানার পুলিশ।
  8. সাতসকালে  হুগলি স্টেশনে ট্রেনে কাটা পড়ে অস্বাভাবিক মৃত্যু হয় কমল  সেনপতির (৫৩)।তিনি রেলের পাবলিক ওয়ার্কস ইন্সপেক্টর ছিলেন।
  9. প্রথমে হাইকোর্ট, তারপর সুপ্রিম কোর্ট, তারপর আবার হাইকোর্ট। কোথাও কোনও সুরাহা না হওয়ায়, এবার ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
  10. বিজেপি কর্মী সৈকত ভাওয়াল হত্যা মামলায় অন্যতম অভিযুক্ত সোমনাথ গঙ্গোপাধ্যায় গ্রেপ্তার। ২০২০ সালের হালিশহরের বিজেপি নেতা সৈকত ভাওয়াল হত্যা মামলায় অন্যতম অভিযুক্ত এই সোমনাথ। হালিশহর থানার পুলিশ শুক্রবার তাঁকে গ্রেপ্তার করে ব্যারাকপুর মহকুমা আদালতে পেশ করেছে।
  11. বিহারে পাচার করার আগেই ফরাক্কায় হেরোইন-সহ গ্রেপ্তার এক পাচারকারী। ধৃত যুবকের নাম ইমরাজ মোমিন (২০), বাড়ি মালদা জেলার কালিয়াচক থানার শেরশাহী এলাকায়।
  12. স্বরূপনগরের বিথারী এলাকায় সিল করে দেওয়া হলো সীমান্তবর্তী একটি ওষুধের দোকান ও গোডাউন। একাধিক অবৈধ ওষুধ,  নথিবিহীন ওষুধ পেটি পেটি উদ্ধার হয় । যেসব ওষুধ অবৈধভাবে বাংলাদেশে পাচার হত বলেই সূত্র মারফত খবর ।
  13. কুলতলিতে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার কুখ্যাত অপরাধী সাকাত আলি। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি ওয়ান শটার আগ্নেয়াস্ত্র এবং দুই রাউন্ড কার্তুজ।
  14. তুফানগঞ্জ-২ ব্লকের মহিষকুচি-১ গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূল কংগ্রেস ও বিজেপি সমর্থকদের সংঘর্ষে বৃহস্পতিবার গভীর রাতে ব্যাপক উত্তেজনা ছড়ায়। রাত প্রায় ১২টা নাগাদ শুরু হওয়া সংঘর্ষে বিজেপির তুফানগঞ্জ-৪ নম্বর মণ্ডলের প্রাক্তন সভাপতি গৌতম দাস-সহ উভয় পক্ষের মোট সাতজন আহত হন।
  15. ঝাড়খণ্ডে অনশনকারী এক পড়ুয়ার শারীরিক অবস্তার অবনতি হয়েছে। তাঁকে শুক্রবার সকালে রাঁচির হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পাবলিক সার্ভিস কমিশন (JPSC) ও স্টাফ সিলেকশন কমিশন (JSSC) পরীক্ষার ফলপ্রকাশে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে রাঁচির জয়পাল সিং মুন্ডা স্টেডিয়ামে ২৫ জুলাই থেকে বিক্ষোভ দেখাচ্ছেন পরীক্ষার্থীরা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*