মঙ্গলবার সংসদে নির্বাচনী সংস্কার আলোচনা, বিরোধীদের নেতৃত্বে রাহুল গান্ধী!!

Spread the love

রোজদিন ডেস্ক : এসআইআর নিয়ে এই রাজ্য-সহ সারা দেশে তোলপাড় ওঠার প্রেক্ষাপটে আগামী মঙ্গলবার সংসদে নির্বাচনী সংস্কার নিয়ে আলোচনা হবে৷ লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধী তাঁদের পক্ষে এতে নেতৃত্ব দেবেন বলে প্রকাশ। কংগ্রেসের অন্য বক্তাদের মধ্যে রাজ্যের কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরী ও আছেন। এই ছাড়া কে সি বেণুগোপাল, মনীশ তেওয়ারি, বর্ষা গায়কোয়াড়, মহম্মদ জাওয়াদ, উজ্জ্বল রমন সিং, মাল্লু রবি, ইমরান মাসুদ, গোওয়াল পদভি ও জোথিমনি এই আলোচনায় অংশ নেবেন।
সূত্রের খবর, এই আলোচনার জন্য দশ ঘণ্টা বরাদ্দ হয়েছে। সম্ভবত আইন মন্ত্রী অর্জুন মেঘওয়াল পরদিন এর জবাব দেবেন।
এই আলোচনাকালে রাহুল গান্ধী কেন্দ্রর বিরুদ্ধে ভোট চুরি নিয়ে সরব হবেন বলে রাজনৈতিক মহল মনে করেন। সঙ্গে নির্বাচন কমিশনের দায়বদ্ধতার প্রশ্নও তুলবেন।
আলোচনা কালে এসআইআর নিয়ে বিভিন্ন রাজ্যে বিএলও-দের সমস্যা, কাজের চাপ সহ্য করতে না পেরে আত্মঘাতী হওয়া, এসআইআর আতঙ্কে সাধারণ মানুষের আত্মহত্যা ইত্যাদি প্রসঙ্গ ও তুলে ধরবেন বিরোধীরা। গত সোমবার সংসদ শুরুর দিন থেকে বিরোধীরা সম্মিলিতভাবে এসআইআর নিয়ে সংসদে আলোচনা র দাবিতে সরব হন। তুমুল বিক্ষোভে অচলাবস্থা সৃষ্টি হয়ব। তা দূর করতে অধ্যক্ষ ওম বিড়লা বৈঠক করেন। সেখানে বকলমে এস আই আর নিয়ে আলোচনায় রাজি হয় সরকার পক্ষ। মূলত নির্বাচনী সংস্কার নিয়ে আলোচনা হলেও বিভিন্ন রাজ্যে এসআইআর নিয়ে সৃষ্ট পরিস্থিতিই প্রাধান্য পাবে বলে রাজনৈতিক মহল মনে করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*