রোজদিন ডেস্ক :
ই-২০ পেট্রল নিয়ে তোপ দাগলেন রাহুল গান্ধী। আজ সমাজ মাধ্যমে এক ভিডিওতে তিনি একটি গাড়ির সামনে দাঁড়িয়ে তার পেট্রল ভরার জায়গাটি খুলে বলেন, সাধারণত বলা হয়, ডাল মে খুছ কালা হ্যায়! কিন্তু এখন দেখা যাচ্ছে পুরো ডাল ই কালি! কালো গেঞ্জি, খাকি প্যান্ট পরা রাহুল গান্ধীর নিশানায় কেন্দ্রর বহু বিজ্ঞাপিত ই-২০ পেট্রল।
বিরোধী নেতা জানান, যে কোন প্রচারে নামার আগে বিষয় ঠিক করে নিতে হয়, কিন্তু এখন এর তালিকা দীর্ঘ! যেদিকেই তাকানো যায় শুধু দুর্নীতি! তাঁরা শীঘ্রই ই-২০ পেট্রলের বিরুদ্ধে প্রচারে নামবেন, কারণ এটি মানুষের গাড়ি, স্কুটার, তাঁদের জীবনের ও আক্ষরিক ভাবেই ক্ষতি করছে, সরাসরি তাঁদের পকেট থেকে টাকা চুরি করছে।
জাতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ অভিযোগ করেছেন, গত ২০২৫ সালের মার্চ মাস থেকে দেশের বেশির ভাগ পেট্রল পাম্প শুধুই ই-২০ পেট্রল বিক্রি করছে।
প্রথমে কম দামে তা দেওয়ার কথা থাকলেও আদতে তা নয় বলে কংগ্রেসের অভিযোগ।

Be the first to comment