রণক্ষেত্র রাঁচি, পড়ুয়াদের ওপর বলপ্রয়োগের নিন্দা রাহুল গান্ধীর, শুনতে হবে প্রতিবাদী দের কথা

Spread the love

রোজদিন ডেস্ক : 
ঝাড়খন্ডে প্রতিবাদী পড়ুয়াদের ওপর সরকারের বলপ্রয়োগের তীব্র নিন্দা করলেন কংগ্রেস শীর্ষ নেতা রাহুল গান্ধী৷ পিএসসি-র অনিয়মের প্রতিবাদে বেশ কয়েকদিন ধরে ওই রাজ্যে পড়ুয়ারা বিক্ষোভ আন্দোলন করছেন৷ আজ তাঁরা রাঁচিতে বিধানসভা অভিযান করলে তাঁদের ওপর লাঠি, জলকামান ছুঁড়ে ছত্রভঙ্গ করে পুলিশ। অনেককে গ্রেফতারও করে।
ঝাড়খন্ডে পড়ুয়া বিক্ষোভ নিয়ে রাহুল গান্ধী নীরব কেন, কয়েকদিন ধরে প্রশ্ন তুলছিল বিজেপি।
আজ রাহুল গান্ধী পরিস্কার জানিয়ে দেন, ঝাড়খন্ডে প্রতিবাদী পড়ুয়াদের ওপর বলপ্রয়োগ অন্যায়।

উল্লেখ্য,ঝাড়খন্ডে হেমন্ত সোরেনের সরকার ইন্ডি জোটেরও শরিক। আজ ঝাড়খন্ডে প্রতিবাদীদের বিক্ষোভ ও তা মোকাবিলায় পুলিশের বলপ্রয়োগে রাঁচি রণক্ষেত্রর চেহারা নেয়৷
কংগ্রেস শীর্ষ নেতা রাহুল গান্ধী দ্বর্থ্যহীন ভাবে বলেন, পড়ুয়াদের শান্তিপূর্ণভাবে প্রতিবাদের অধিকার আছে। একমাত্র আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান হতে পারে। ঝাড়খণ্ড সরকারের পড়ুয়াদের কথা অবশ্যই শুনতে হবে ও অবিলম্বে এই সমস্যার সমাধান করতে হবে বলে রাহুল গান্ধী সমাজমাধ্যমে স্পষ্ট জানিয়ে দেন।
আজ ওই রাজ্যে পড়ুয়া দের বিধানসভা অভিযানে পুলিশ ব্যারিকেড করে বাধা দেয়। কাঁদানে গ্যাস, জলকামান ছোঁড়ে, লাঠি চালায়।
ঘটনা ক্রমে এইদিন ছিল মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের জন্মদিনও।
ঝাড়খণ্ড লোকতান্ত্রিক ক্রান্তিকারী মোর্চা নেতা দেবেন্দ্র নাথ মাহাতো পড়ুয়াদের দাবির সমর্থনে গত নয় দিন ধরে অনশন করছেন। আজ তিনি অ্যাম্বুলেন্সে চড়ে প্রতিবাদ মিছিলে আসেন, তাঁর হাতে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান মুখ্যমন্ত্রীর পিতা শিবু সোরেনের প্রতিকৃতি ছিল।
এই পরিস্থিতিতে দৃশ্যত রুষ্ট দেবেন্দ্র মাহাতো বলেন, সরকার তাঁদের কন্ঠ রোধ করতে চায়৷ এখন তাঁরা আর কোন কথা বলবেন না।
আজ পুলিশের বলপ্রয়োগে বেশ কয়েকজন প্রতিবাদী আহত, রক্তাক্তও হয়েছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*