হর ঘর তিরঙ্গা, পথে নামলেন মুখ্যমন্ত্রী, সঙ্গে জনজোয়ারের ঢেউ

Spread the love

রোজদিন ডেস্ক : 
স্বাধীনতা দিবসের আগে হর ঘর তিরঙ্গা কর্মসূচি তে পথে নামলেন মুখ্যমন্ত্রী অধিকারী। তাঁর পুর্ব ঘোষিত এই কর্মসূচি তে আজ জনজোয়ারের ঢেউ নামে। জাতীয় পতাকা হাতে মুখ্যমন্ত্রী পথে নামায় আপ্লুত আমজনতা ও। রাজ্যে প্রথম সরকারি উদ্যোগে এই কর্মসূচি পালন উপলক্ষে মানুষের ঢল নামে। গৌর পাল সরণি থেকে শুরু হয়ে বর্ণময় এই মিছিল ভিক্টোরিয়া স্মৃতি সৌধের উত্তর ফটকে যায়।

মিছিলের প্রথমেই ত্রিবর্ণ জাতীয় পতাকা হাতে মুখ্যমন্ত্রীর পাশে ছিলেন অভয়ার মা বিধায়ক রত্না দেবনাথ। তাপস রায়, অর্জুন সিং, দীপক বর্মণ, শারদ্বত মুখার্জি, জগন্নাথ চ্যাটার্জি, ইন্দ্রনীল খাঁ-সহ বহু মন্ত্রী, কৌস্তভ বাগচি, রুদ্রনীল ঘোষ-সহ বহু বিধায়ক, সাধারণ মানুষও। বর্ণাঢ্য মিছিলের সামনে ছিল, প্রতি বাড়িতে তেরঙ্গা লেখা ব্যানার।
ত্রিবর্ণ জাতীয় পতাকা সহ উচ্ছাস, উদ্দীপনায় রঙিন হয় রাজপথ। আগামী ১৭ আগস্ট
অবধি এই কর্মসূচি পালিত হবে।


এই মিছিলে জাতীয় পতাকা নিয়ে আমজনতার বিপুল অংশগ্রহণে দৃশ্যত আপ্লুত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাখি বন্ধন উৎসবকে সরকারি ভাবে পালনের ঘোষণা করেন। ধর্মীয় মাহাত্ম্য নয়, সকলের সঙ্গে সকলের বন্ধন কে আরও সুদৃঢ,করে এই রাজ্যকে ভারত সেরা করার লক্ষ্যে এই রাখি বন্ধন উৎসব তাঁরা পালন করবেন বলে জানান৷


স্বাধীনতা দিবসে সবাইকে নিজের বাড়িতে জাতীয় পতাকা তোলার আবেদন জানান তিনি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*