‘উনি তো লাশের রাজনীতিই পছন্দ করেন’, হালিশহরের ঘটনার পরই মমতাকে তোপ মুকুল-পুত্র শুভাংশু রায়ের

Spread the love

প্রতিবেদন: উনি তো লাশের রাজনীতিই পছন্দ করেন। এই ভাষাতেই সোমবার তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তোপ দাগলেন একদা বীজপুরের বিধায়ক তথা মুকুল-পুত্র শুভ্রাংশু রায়। রবিবার হালিশহরে গিয়ে জনরোষের শিকার হন মমতা। তারপরই তিনি রাজ্যের বিজেপি সরকারের বিরুদ্ধে একরাশ অভিযোগ তোলেন। মমতাকে খুন করার চেষ্টা হয়েছিল বলেও অভিযোগ করেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এদিন সেই ঘটনার নিন্দা করেও মমতাকে পালটা তোপ দাগেন শুভ্রাংশু। তিনি বলেন, এই ধরনের ঘটনা বাংলার সংস্কৃতি নয়। তবে মমতা বন্দ্যোপাধ্যায় লাশের রাজনীতি করতে ভালবাসেন। সব ঘটনাকেই তিনি রঙ চড়িয়ে দেখাতে চান। ওনার কাছে ইট, হয়ে যায় পাথর, কাদা হয়ে যায় ঢিল। তারপর মুকুল রায়ের প্রসঙ্গ টেনে বলেন, আমার বাবা যেদিন মারা যান, সেদিন একবারও কেউ দেখতে আসেননি। বিধানসভাতেও পর্যন্ত যাননি। ওই ক’দিনের মধ্যে তিনি একবারও ফোন পর্যন্ত করেননি। অথচএক সময় মুকুল রায় ছিলেন তাঁর ছায়াসঙ্গী। মমতার পাশাপাশি অভিষেকের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি। শুভ্রাংশুর অভিযোগ, অভিষেক বন্দ্যোপাধ্যায় এখানে এসে মুকুল রায়ের মৃতদেহ নিয়ে রাজনীতি করে গেলেন। তিনি নিজে এলেন, কিন্তু আর কাউকে আসতে দেননি। এর পাশাপাশি তিনি বর্তমান মুখ্যমন্ত্রীর প্রশংসা করে বলেন, সেদিন কিন্তু শুভেন্দু অধিকারী থেকে অর্জুন সিংরা সবাই এসেছিলেন। আমাকে ফোন করে খোঁজখবর নিয়েছিলেন। শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ই খোঁজ নেননি। মমতা বন্দ্যোপাধ্যায়কে তোপ দাগলেও এদিন সাংবাদিকদের প্রশ্নের জবাবে নিজের বর্তমান রাজনৈতিক অবস্থান স্পষ্ট করেননি শুভ্রাংশু রায়। তিনি বলেন, আমি তৃণমূলে আছি কিনা সেটা তৃণমূল কংগ্রেসই বলতে
পারবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*