লালকেল্লায় জোর করে ঢোকার চেষ্টা, ৫ জন বাংলাদেশী নাগরিক গ্রেফতার

Spread the love

রোজদিন ডেস্ক : দিল্লির ঐতিহাসিক লালকেল্লার চত্বরে জোর করে ঢোকার চেষ্টা করেছিলেন ৫জন বাংলাদেশী নাগরিক। তাদের গ্রেফতার করা হয়েছে এমনটাই জানালো দিল্লি পুলিশ।

সোমবার পুলিশ জানিয়েছে, ওই পাঁচজনই অবৈধ অনুপ্রবেশকারী এবং তাঁদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। পুলিশের তরফে জানানো হয়েছে, “গ্রেফতার হওয়া পাঁচজনের বয়স আনুমানিক ২০ থেকে ২৫ বছরের মধ্যে। তাঁরা দিল্লিতে শ্রমিকের কাজ করেন। তাঁদের থেকে বেশ কিছু বাংলাদেশি পরিচয়পত্র ও কাগজপত্র উদ্ধার হয়েছে। বর্তমানে জিজ্ঞাসাবাদ চলছে।”

এদিকে, দিল্লির কাছাকাছি গুরগাঁওয়েও আরও ১০ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে স্থানীয় পুলিশ। পুলিশ জানিয়েছে, তাঁরা দীর্ঘদিন ধরে অবৈধভাবে শহরে বসবাস করছিলেন। তাঁদের কাছ থেকেও বাংলাদেশি পরিচয়পত্র উদ্ধার হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*