চাই বিদেশ যাত্রার অনুমতি, হাইকোর্টের দ্বারস্থ রুজিরা বন্দ্যোপাধ্যায় 

Spread the love

রোজদিন ডেস্ক : বিদেশ যাত্রার জন্য প্রয়োজনীয় অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায় নারুলা। এতদিন আদালতের অনুমতি ছাড়া তাঁর দেশ ছাড়ার উপর নিষেধাজ্ঞা জারি করেছিল হাইকোর্ট। তাই এবার বিদেশ যাত্রার অনুমতি চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হলেন রুজিরা। বিষয়টি বিচারপতি পার্থসারথি সেনের অবকাশকালীন বেঞ্চে উল্লেখ করা হলে তাঁকে মামলা দায়েরের অনুমতি দিয়েছে আদালত। তবে ঠিক কবে মামলার শুনানি হবে, তা নির্দিষ্ট করে জানা যায়নি। তিনি কোন দেশে যেতে চান সে সম্পর্কেও কিছু জানানো হয়নি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*