কংগ্রেসের উদ্যোগে সহস্র কণ্ঠে সংবিধান পাঠ হল কলকাতায়

Spread the love

রোজদিন ডেস্ক : একমাত্র সংবিধানই সব ধর্মীয় অধিকার, মৌলিক অধিকার রক্ষা করতে পারে। এই রাজ্য, দেশব্যাপী বিদ্বেষ, বিভাজনের রাজনীতি কে রুখতে আজ প্রদেশ কংগ্রেসের উদ্যোগে “সহস্র কন্ঠে সংবিধান পাঠ”-এর অভিনব অনুষ্ঠানের সাক্ষী হল কলকাতা। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভংকর সরকারের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে দলের নেতা-কর্মীরা ছাড়া বহু মানুষ অংশ নেন।। উল্লেখযোগ্যভাবে উপস্থিত ছিলেন বহু সাধু, সন্ত, বিভিন্ন ধর্মীয় সংগঠনের প্রতিনিধিরাও। দলীয় সূত্রে প্রকাশ, বাংলা, হিন্দি, উর্দু, ইংরেজি ইত্যাদি ভাষায় প্রস্তাবের প্রতিলিপি সবাইকে বিতরণ করা হয়। এরপর উপস্থিত সবাই শ্রদ্ধার সঙ্গে তা পাঠ করেন। শীতের দুপুরে এক উষ্ণ বিরল মুহূর্তের সাক্ষী হয় মহানগরী।


প্রদেশ কংগ্রেস সভাপতি শুভংকর সরকার বলেন, সংবিধানকে উপেক্ষা করার থেকে তা সমুন্নত রাখা গুরুত্বপূর্ণ। যদি তা সমুন্নত রাখা যায়, তবেই দেশের সব নাগরিকদের ধর্মীয় অধিকার, মৌলিক অধিকার সুরক্ষিত থাকবে।
অভিনব এই অনুষ্ঠানে জাতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা রাজ্যের পর্যবেক্ষক গুলাম আহমেদ মীর, প্রদীপ ভট্টাচার্য, বি পি সিং, অমিতাভ চক্রবর্তী, সন্তোষ পাঠক প্রমুখ উপস্থিত ছিলেন।
আগামী বছর গুরুত্বপূর্ণ বিধানসভা নির্বাচনের আগে দলের এই অনুষ্ঠান বিভিন্ন মহলে প্রশংসিত হয়। দেশের ঐক্য, সংহতি রক্ষায় সংবিধানের গুরুত্ব তুলে ধরাই দলের মূল লক্ষ্য বলে জানা যায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*