অবশেষে শান্তি প্রসাদ সিনহার জামিন

Spread the love

রোজদিন ডেস্ক : স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন কর্তা শান্তিপ্রসাদ সিনহাকে ইডির মামলায় জামিন দিল কলকাতা হাইকোর্ট। শুক্রবার হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত ৫ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে শান্তিপ্রসাদের জামিনের আবেদন মঞ্জুর করেন। শর্ত সাপেক্ষে আদালত আরও জানিয়েছে, নিজের এলাকা ছেড়ে বাইরে কোথাও যেতে পারবেন না তিনি। তাঁর পাসপোর্ট আদালতে জমা রাখতে হবে। অর্থাৎ, তাঁর বিদেশ যাত্রাতেও বিধিনিষেধ থাকছে। নিয়োগ দুর্নীতি মামলার সাক্ষীদের কোনও ভাবেই প্রভাবিত করা যাবে না, শান্তিপ্রসাদের জামিন মঞ্জুরের সময় মনে করিয়ে দিয়েছেন বিচারপতি। তথ্যপ্রমাণ নষ্ট করতে পারবেন না। এ ছাড়া, শান্তিপ্রসাদকে তাঁর দু’টি ফোন নম্বর থানায় এবং তদন্তকারী অফিসারের কাছে দিয়ে রাখতে বলা হয়েছে। ওই নম্বরে যাতে তাঁর সঙ্গে যোগাযোগ করা যায়। এর আগে নিয়োগ দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগে ২০২২ সাল থেকে জেলে রয়েছেন এসএসসির এক সময়ের উপদেষ্টা কমিটির আহ্বায়ক শান্তিপ্রসাদ সিনহা। আদালতের এদিনের নির্দেশের ফলে প্রায় চার বছর পর তিনি জেল থেকে বেরোতে চলেছেন। দু’বছর আগে ২০২৪ সালে নিয়োগ দুর্নীতিতে সিবিআইয়ের মামলায় জামিন পান তিনি। তবে ইডির মামলা থাকায় জেলমুক্তি হয়নি তাঁর।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*