রোজদিন ডেস্ক : লাদাখের বিশিষ্ট পরিবেশবিদ সোনম ওয়াংচুক শান্তির পূজারী, হিংসার নয়। সেপ্টেম্বর মাস থেকে কারান্তরালে থাকা সোনমের জামিনের আবেদন জানিয়ে তাঁর স্ত্রী গীতাঞ্জলি জে আংমো আজ শীর্ষ আদালতে এই কথা বলেন। কেন তাঁকে জাতীয় নিরাপত্তা আইনে আটক করা হয়েছে, তার সঠিক কারণও পরিস্কার নয় বলে জানান।
বিশিষ্ট আইনজীবী কপিল সিব্বাল ওয়াংচুকের পক্ষে সওয়াল করে তাঁর একটি ভিডিও দেখিয়ে বলেন, অনশন
আন্দোলন তোলার প্রেক্ষিতে তিনি বক্তব্য রেখেছিলেন। যেখানে তিনি অহিংসার পক্ষেই সওয়াল করেন। কেন তাঁকে জাতীয় নিরাপত্তা আইনে আটক করা হয়েছে তা নিয়ে প্রশ্ন তোলেন তাঁরা।
দুই বিচারপতি অরবিন্দ কুমার ও বিচারপতি প্রশান্ত বি ভারালের এজলাসে এই শুনানি হয়।
আগামী ১২ জানুয়ারি ফের সোনম ওয়াংচুকের জামিনের আবেদন সংক্রান্ত শুনানি হবে বলে আদালত সূত্রে জানা গেছে।
বিশিষ্ট সমাজসেবী ও পরিবেশবিদ সোনম ওয়াংচুকের গ্রেফতার নিয়ে দেশব্যাপী তোলপাড় উঠলেও এখন অবধি তিনি জামিন পাননি।

Be the first to comment