রোজদিন ডেস্ক : মুর্শিদাবাদের সাগরদিঘিতে ৫ কোটি টাকার মাদক উদ্ধার হল। যা নিয়ে তাজ্জব পুলিশ। এই ঘটনায় পুলিশ একই পরিবারের চার জনকে গ্রেফতার করেছে। তাঁরা সম্পর্কে আত্মীয় হন। ধৃত রাকিবুল শেখ ও মোমিনা বিবি স্বামী স্ত্রী, তাঁদের পুত্রবধূ হাসিনা খাতুন ও শ্যালক ইব্রাহিম শেখও গ্রেফতার হয়েছেন। তাঁদের বাড়িতে বিপুল পরিমাণ মাদক মজুত থাকার খবরে বিস্মিত এলাকার মানুষজনও।
গতকাল গভীর রাতে সাগর দিঘির কাবিলপুর থেকে পুলিশ তাঁদের গ্রেফতার করে। বাড়ি থেকে উদ্ধার হয় ৫ কিলোর বেশি হেরোইন, এর বাজার মূল্য প্রায় ৫ কোটি টাকা।
পরিবারটি বহুদিন ধরেই মাদক ব্যবসায় যুক্ত হলেও প্রতিবেশীরা কিছুই জানতেন না। পুলিশ ঘটনার পূর্নাঙ্গ তদন্ত করছে বলে জানা যায়।

Be the first to comment