রোজদিন ডেস্ক : আরও ছয়মাস কাজের মেয়াদ বৃদ্ধি করা হল এসএসসি (SSC) চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের। আগামী ১১ জানুয়ারি তাঁর অবসর নেওয়ার কথা ছিল। কিন্তু যেহেতু এখনও একাদশ, দ্বাদশ এবং নবম, দশম শ্রেণির জন্য শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শেষ করা যায়নি তাই কোনওরকম জটিলতা এড়াতে কাজের মেয়াদ বাড়ানো হল। কমিশন সূত্রে খবর, এই সময় সিটি কলেজের অ্যাসোসিয়েট প্রফেসর থেকেও অবসর নিচ্ছেন তিনি। চাকরিপ্রার্থীরা সরকারের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে।

Be the first to comment