আদি গঙ্গায় বাঁধ? প্রতিবাদ পরিবেশবিদদের

Spread the love

রোজদিন ডেস্ক : কলকাতা পুরসভা আদি গঙ্গার ওপর দইঘাটে বাঁধ তৈরি করার খবর নিয়ে চাঞ্চল্য দেখা দিয়েছে। বিশিষ্ট পরিবেশবিদরা এর প্রতিবাদে সরব হয়েছেন।
নদী বাঁচাও কমিটির পক্ষে তপন সাহা, দীপঙ্কর সিনহা, বিমান ব্যানার্জি প্রমুখ এর প্রতিবাদ জানিয়ে বলেন, আদি গঙ্গা আগে হুগলি নদীর মূল গতি পথ
ছিল। পরে নদী মজে গেলে তা টালিনালা বলে পরিচিতি পায়৷ এখন নানা কারণে তা অত্যন্ত দূষিত। একে বাঁচাতে দীর্ঘ মেয়াদি ব্যবস্থা প্রয়োজন।
কলকাতার মেয়র ফিরহাদ হাকিম পালটা দাবি করেন, এখানে লক গেট হচ্ছে। বাঁধ নয়।।তাঁরা বহু টাকা ব্যয় করে এই নদীকে রক্ষার ব্যবস্থা করছেন বলে তিনি জানান।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*