রোজদিন ডেস্ক : কংগ্রেসের শীর্ষ নেত্রী সোনিয়া গান্ধী আজ দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতাল থেকে ছাড়া পেলেন। গত ৫ জানুয়ারি শ্বাসকষ্ট, বক্ষ সংক্রমণ নিয়ে তিনি ওই হাসপাতালে ভর্তি হয়েছিলেন। আজ বিকেল পাঁচটায় তিনি হাসপাতাল থেকে ছাড়া পান। স্যার গঙ্গারাম হাসপাতালের চেয়ারম্যান অজয় স্বরূপ জানিয়েছেন, সোনিয়া গান্ধী চিকিৎসায় ভাল সাড়া দিয়েছেন। ভাল আছেন। তাঁকে বাড়িতে চিকিৎসা চালিয়ে যেতে পরামর্শ দেওয়া হয়েছে বলে তিনি জানান।

Be the first to comment