আইনের শাসনের দাবিতে প্রদেশ কংগ্রেসের অভিনব প্রতিবাদ, পুলিশকে দিলেন গোলাপ,চকলেট ও

Spread the love

রোজদিন ডেস্ক: আইনের শাসনের দাবিতে বুধবার প্রদেশ কংগ্রেসের অভিনব প্রতিবাদ মিছিলের সাক্ষী হোল কলকাতা। রাজ্য সভাপতি শুভঙ্কর সরকারের নেতৃত্বে বিশাল মিছিল আজ লালবাজার অভিযান করে। বৃষ্টি ও তা দমাতে পারেনি।।গান্ধীজির সত্যাগ্রহর আদলে হওয়া এই মিছিল থেকে কংগ্রেসের নেতা কর্মীরা পুলিশকে গোলাপ ফুল ও চকলেট তুলে দেন। দাবি একটাই, তাঁরা নিরপেক্ষভাবে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে কোন ও রাজনীতির রঙ না দেখে কাজ করুন।

রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠিত হোক। অভিনব এই মিছিল নজর ও মন কেড়ে নেয় আমজনতার ও। রাজ্যে জাতীয় কংগ্রেসের পর্যবেক্ষক প্রকাশ জোশী, আশুতোষ চ্যাটার্জি, সুমন রায় চৌধুরী সহ নেতারা এখানে উপস্থিত ছিলেন।

মূলত ২১ জুলাই দলের সমাবেশে রাজ্যের বিভিন্ন জায়গায় হামলায় পুলিশের নিষ্ক্রিয়তা, নিট আন্দোলন কারীদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগে মামলা,হকার উচ্ছেদ, বুলডোজার নীতি ইত্যাদির বিরুদ্ধে কংগ্রেসের এই প্রতিবাদ মিছিলে বহু মানুষ অংশ নেন। যা দেখে খুশি প্রদেশ নেতৃত্ব ও।
আগামী দিনেও তাঁরা এই ধরনের সত্যাগ্রহ মিছিলের মাধ্যমে প্রতিবাদ করতে চান।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*