১৩ আগস্ট কলকাতা পুরসভা ঘেরাও কর্মসূচি প্রদেশ কংগ্রেসের

Spread the love

রোজদিন ডেস্ক: নতুন সরকার আসার পর কলকাতা বাসী সব রকম নাগরিক পরিসেবা থেকে বঞ্চিত হচ্ছেন বলে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার বুধবার অভিযোগ করেন। পুরমন্ত্রীর উদ্দেশ্যে বলেন , উনি মুখ্যমন্ত্রী র সুরক্ষা নিয়ে চিন্তিত, কোন জ্যাকেট পরলে ভাল চিন্তা করছেন! এটা খুব ই ভাল কথা, কিন্তু বৃষ্টি হলেই যেভাবে কলকাতা ভেসে যাচ্ছে, জল জমে থাকছে, সেই জমা জলে মশার প্রকোপে শহরবাসীর ডেঙ্গু, ম্যালেরিয়া থেকে বাঁচতে কি জ্যাকেট পরবেন, তা ও ভাবা দরকার। প্রাপ্য নাগরিক পরিসেবার দাবিতে আগামী ১৩ আগস্ট তাঁরা কলকাতা পুরসভা ঘেরাও কর্মসূচি নেবেন বলে জানান।
এক ভিডিও বার্তায় শুভঙ্কর সরকার আরও বলেন , রাজ্যে পালাবদলের পর নির্বাচিত পুর বোর্ড গুলির এমন পচনের কারণ কি তাঁরা বুঝতে পারছেন না।
এই সরকার এলাকা পুনর্বিন্যাসের মাধ্যমে পুর ভোট জয়ের কৌশল নিতে ই ব্যস্ত, কিন্তু পুর পরিসেবায় নজর নেই কেন প্রশ্ন তোলেন।
এইদিন ও বৃষ্টি তে কলকাতার বহু এলাকা জলমগ্ন হয়ে পড়ে আমজনতা কে দুর্গতিতে পড়তে হয়। যা নিয়ে উদ্বেগ, চিন্তা, ক্ষোভ ব্যক্ত করেন প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। পুরসভাকে নাগরিক দের পরিসেবা দেওয়ার দাবি করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*