রোজদিন ডেস্ক: গঙ্গাসাগর কে জাতীয় মেলার মর্যাদা দেওয়ার জন্য কেন্দ্রকে আর্জি জানিয়ে চিঠি দিল রাজ্য সরকার।
তথ্য ও সংস্কৃতি দফতরের সচিব সৌমিত্র মোহন এই আর্জি জানিয়ে কেন্দ্রর সংস্কৃতি সচিব কে দুটি চিঠি দিয়েছেন। লিখেছেন, গঙ্গাসাগর দেশের অন্যতম প্রাচীন, বৃহৎ ও তাৎপর্য পুর্ন ধর্মীয় সমাবেশ৷ প্রতি বছর মকর সংক্রান্তি তে দেশ বিদেশ থেকে লক্ষ লক্ষ পুণ্যার্থী এখানে আসেন।এর ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম।
গত ১৫ জুলাই আর একটি চিঠি তে সৌমিত্র মোহন কেন্দ্রের প্রসাদ প্রকল্পের আওতায় গঙ্গাসাগর কে একটি আন্তর্জাতিক ধর্মীয় পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তোলার আর্জি জানিয়েছেন।কেন্দ্রীয় পর্যটন সচিব কে লেখা এজ চিঠি তে তিনি বলেন, উজ্জ্বয়িনীর মহাকাল মন্দিরের আদলে রাজ্য সরকার গঙ্গাসাগরের আমূল ভোলবদল করতে আগ্রহী।
এর জন্য রাজ্যের পূর্ত দফতর সহ অন্যান্য দফতর বিশদ প্রকল্প রিপোর্ট তৈরি করবে।
রাজ্যের এই আর্জি বিশেষ গুরুত্বপূর্ণ ও তাৎপর্য পূর্ণ বলে ওয়াকিবহাল মহল মনে করেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অভিযোগ ছিল, কুম্ভ মেলা কেন্দ্রের সহায়তা পেলেও গঙ্গাসাগর বঞ্চিত। ডবল ইঞ্জিনের রাজ্যে এই বিষয়ে সরকার তৎপর হওয়ায় গঙ্গাসাগর নিয়ে আশাবাদী সংশ্লিষ্ট সব মহল ই।

Be the first to comment