রোজদিন ডেস্ক : তেলেঙ্গানায় পথ সারমেয় নিধন অব্যাহত। পশুপ্রেমী সংগঠনগুলি এর প্রতিবাদে মুখর হয়েছে। ২২ জানুয়ারি জাগতিয়াল জেলার পেগাদাপল্লি গ্রামে প্রায় তিনশো পথ সারমেয়কে হত্যার খবর এসেছে। গ্রামকে পথ সারমেয় মুক্ত করার প্রতিশ্রুতি দিয়ে জিতে আসা পঞ্চায়েত সদস্যরা এর নেপথ্যে আছে বলে পশুপ্রেমী সংগঠনগুলির অভিযোগ। এর মধ্যে সরপঞ্চরাও আছেন। সরপঞ্চ, গ্রাম পঞ্চায়েত সচিবের বিরুদ্ধে পুলিশে অভিযোগ ও দায়ের হয়েছে। পুলিশ এই বিষয়ে এফআইআর করেছে। তবে ওঁরা যে জড়িত এখনই বলা যায় না। মৃত সারমেয়দের ময়না তদন্তের পর তা বোঝা যাবে।
তেলেঙ্গানায় সম্প্রতি পথ সারমেয়দের হত্যা নিয়ে শোরগোল উঠেছে। পথ সারমেয় মুক্ত করতে তাদের হত্যা করার প্রতিবাদ উঠেছে সর্বত্র। পশু প্রেমী সংগঠনগুলির অভিযোগ, ইতিমধ্যে প্রায় এক হাজার সারমেয় নিধন হয়েছে। যা অন্যায় বলে তাঁরা মনে করেন।

Be the first to comment