দশে দশ

Spread the love
  1. এই প্রথম বার, প্রজাতন্ত্র দিবসের দিনে জাতীয় পতাকা উড়তে চলেছে ছত্তিসগড়ের ৫৪টি গ্রামে। বস্তার এলাকার পুলিশের আইজি সুন্দররাজ পাট্টিলিঙ্গম জানিয়েছেন, যে সমস্ত গ্রামে প্রথম বার ৭৭তম প্রজাতন্ত্র দিবস পালিত হতে চলেছে সেগুলির মধ্যে বিজাপুরে আছে ১৭টি গ্রাম। এ ছাড়াও নারায়ণপুরের ২৫টি এবং সুকমার ১৭টি গ্রামে এই প্রথম প্রজাতন্ত্র দিবসে জাতীয় পতাকা উত্তোলন করা হবে।
  2. শনিবার রাতে মালবাহী রেল করিডরে বিস্ফোরণের ঘটনায় আতঙ্ক ছড়াল পাঞ্জাবের ফতেগড়ে। বিস্ফোরণের জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে মালগাড়ির একটি ইঞ্জিন। উড়ে গিয়েছে রেললাইনের বেশ কিছুটা অংশও। গুরুতর জখম হয়েছেন এক লোকো পাইলট। ইতিমধ্যে হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে ‘খালিস্তান জিন্দাবাদ বোর্ড’।
  3. এসআইআর প্রসঙ্গে নোবেলজয়ী অর্থনীতিবিদ অর্মত্য সেন বলেন, এই অনুশীলন অযথা তাড়াহুড়ো করে পরিচালিত হচ্ছে। যার ফলে নির্বাচন প্রক্রিয়ায় গণতান্ত্রিক অংশগ্রহণ বিপন্ন করতে পারে।
  4. মাইক্রো অবজারভারকে মারধর করার অভিযোগ উঠল কুমারগঞ্জে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে।
  5. রবিবার ‘মন কি বাত’ অনুষ্ঠানে ১৩০তম পর্ব সম্প্রচারিত হবে। সকাল ১১টায় এই অনুষ্ঠানে দেশবাসীর উদ্দেশে বিশেষ বার্তা দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
  6. বাঁকুড়ার ওন্দা থানার নন্দনপুর গ্রামে বিজেপি নেতা তাপস বারিকের বাড়ির দরজা বাইরে থেকে আটকে অগ্নিসংযোগের অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। বাঁকুড়ার জনপ্রতিনিধিদের পাশে নিয়ে শুভেন্দু অধিকারী বলেন, “আমরা প্রথমেই তাপস বারিকের বাড়িতে গিয়েছি। গোটা বাড়িতে কান্নার রোল। মা-বাবা মূর্ছা যাচ্ছেন। দৃশ্য চোখে দেখা যায় না। আমরা গোটা বাড়ি দেখেছি।” আমরা তাপসের বাড়ির পুনর্নিমানের অর্থ সাহায্য করেছি। তাঁর দোকান তৈরির ব্যবস্থা করব। তাঁকে অর্থনৈতিকভাবে দাঁড় করাব।
  7.  নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে গিয়ে পড়ল যাত্রিবাহী বাস। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে হলদিয়া মেচেদা রাজ্য সড়কে। দুর্ঘটনার সময়ে বাসে ৪০ জন যাত্রী ছিলেন। যদিও, এই ঘটনায় কোনও হতাহতের খবর মেলেনি।
  8.  রবিবার কলকাতা শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৩ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল অর্থাৎ শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৬ ডিগ্রি সেলসিয়াস বেশি।
  9. চিনের সঙ্গে বাণিজ্যিক চুক্তি এগিয়ে নিয়ে গেলে ক্যানাডার পণ্যের উপরে ১০০ শতাংশ আমদানি শুল্ক চাপানোর হুঙ্কার দিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
  10. ফের বাংলাদেশে সংখ্যালঘু যুবককে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠল। এ বার ঘটনাস্থল নরসিংদী। অভিযোগ, শুক্রবার (২৩ জানুয়ারি) গভীর রাতে চঞ্চল চন্দ্র ভৌমিক (২৩) নামে এক যুবককে পুড়িয়ে খুন করে দুষ্কৃতীরা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*