রোজদিন ডেস্ক :
শনিবার রাজ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হতে চলেছে। একজনও বৈধ ভোটারের নাম যাতে বাদ না যায়, এই দাবিতে এইদিন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার সহ কংগ্রেসের এক প্রতিনিধি দল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল এর সঙ্গে দেখা করেন। পরে শুভঙ্কর সরকার বলেন, এসআইআরের পর যে চূড়ান্ত ভোটার তালিকা শনিবার প্রকাশিত হবে, একজন বৈধ ভোটারের নামও যাতে বাদ না যায় তা দেখার জন্য তাঁরা সিইও-কে বলেছেন। যাঁদের নাম বাদ যাবে, তাঁরা পরে কি করবেন, বা কিভাবে তাঁদের নাম নথিভুক্ত করবেন, এই সব কিছুই তাঁরা জানতে চেয়েছেন।

শুভঙ্কর সরকার, আশুতোষ চ্যাটার্জি, রোহন মিত্র, তপন আগরওয়াল প্রমুখ সিইও দফতরে গেছিলেন।
অন্যদিকে এসআইআরে ডাক পাওয়া ভোটদাতা সহ রাজ্যের সব মহলই এখন অপেক্ষায় আছেন চূড়ান্ত তালিকা নিয়ে।

Be the first to comment