উমীদ পোর্টালে কোন উমীদ নেই, ওয়াকফ নিয়ে কেন্দ্র রাজ্যের তীব্র সমালোচনা শুভঙ্করের

Spread the love

পিয়ালি :

উমীদ পোর্টালে কোন উমীদ নেই। এর মাধ্যমে কোন আশা-আকাঙ্ক্ষা প্রত্যাশার আলো দেখা যাচ্ছে না। বিতর্কিত  ওয়াকফ নথিভুক্তিকরণ নিয়ে একথা বলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। শুভঙ্কর বাবু বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদের সুতিতে এসে আশ্বাস দিয়েছিলেন যে, এরাজ্যে নয়া সংশোধিত ওয়াকফ আইন কার্যকর করতে দেওয়া হবে না। সংখ্যালঘু মুসলিম সমাজ মুখ্যমন্ত্রীর কথা, বিশ্বাস করেছিলেন, আশ্বস্ত হয়েছিলেন।

এ বিষয়ে গতকাল শুভঙ্কর বাবু মুখ্যমন্ত্রীকে চিঠিও লেখেন। প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী কেন্দ্রীয় সংখ্যালঘু দপ্তরকেও চিঠি লেখেন।

ক্ষুব্ধ শুভঙ্কর বাবু বলেন, বাস্তবে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গ সরকার চুপিসারে কেন্দ্রের নয়া সংশোধিত ওয়াকফ আইনকে মেনে নিয়ে ওয়াকফ সম্পত্তির নথিভুক্তিকরণ পাঁচই ডিসেম্বর ২০২৫ অর্থাৎ নির্দিষ্ট সময়ের মধ্যে পোর্টালে আপলোড করানোর কাজে অগ্রসর হচ্ছেন।

পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে ভবিষ্যতে প্রচুর পরিমাণে ওয়াকফ সম্পত্তি বেআইনিভাবে দখল হওয়ার সম্ভাবনা। তার কারণ জানা গেছে মাত্র ১০ শতাংশ নথিভুক্তিকরণের কাজ সম্পন্ন হয়েছে। সুতরাং পাঁচই ডিসেম্বর ২০০৫ এর মধ্যে নথিভুক্তিকরণ প্রায় অসম্ভব।

প্রথমে কেন্দ্র সরকারের বিরোধিতা করলেও পরবর্তীতে বর্তমানে ওয়াকফ নথিভুক্তকরণের রাজ্য সরকারের উদ্যোগ দেখে শুভঙ্কর বাবু বলেন এটা বিজেপির সঙ্গে গড়াপেটা করে এক ধরনের দ্বিচারিতা করছেন মুখ্যমন্ত্রী।

শুভঙ্কর বাবু বলেন আপনি তো এই আইন কার্যকর হতে দেবেন না বলেছিলেন তাহলে মুসলিম প্রীতিতে হঠাৎ অনিহা তৈরীর কারণ কি? আপনি নাকি বিজেপি বিরোধী প্রশ্ন তোলেন তিনি।

এই অবস্থায় প্রদেশ কংগ্রেসের তরফে দশ দফা দাবিপত্র রাজ্য ও কেন্দ্র সরকারের কাছে পেশ করা হয়।

সাংবাদিকরা প্রশ্ন করেন যে আজকে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায় প্রাথমিক শিক্ষকদের চাকরি বহাল থাকলো এ বিষয়ে শুভঙ্কর বাবুর প্রতিক্রিয়া কি?

শুভঙ্কর বাবু বলেন, এর থেকেই বোঝা যায় যে সিঙ্গল বেঞ্চের রায় অর্থাৎ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায় ত্রুটিমুক্ত ছিল না, তা ছিল রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তার পাশাপাশি তিনি এটাও বলেন যে, যে কেউ এই রায়ের বিরুদ্ধে উচ্চতর আদালতেও যেতে পারেন। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এই রায়কে সত্যের জয় বলে উল্লেখ করেন। তার প্রতিক্রিয়াতে শুভঙ্কর বাবু বলেন এযাবৎকাল ব্রাত্য বসুর যা ভূমিকা বা পারফরমেন্স, তাতে ব্রাত্য বসুর শিক্ষামন্ত্রী হিসেবে পদত্যাগ করা উচিত। ব্রাত্য বসু তো যোগ্য, অযোগ্য নির্ধারণে ব্যর্থ।

আমরা এসআইআর-এর বিপক্ষে নই কিন্তু এসআইআর-এর নামে তাড়াহুড়ো করা হচ্ছে, দুর্নীতি হচ্ছে তার বিপক্ষে বলেন শুভঙ্কর বাবু। তিনি বলেন বিজেপির কেন্দ্রীয় সভাপতি বা কেন্দ্রীয় নেতা এখন প্রধানমন্ত্রী অমিত শাহ বা নাড্ডা নন, এখন বিজেপির কেন্দ্রীয় নেতা হলেন জ্ঞানেশ কুমার।

এর পাশাপাশি সঞ্চার সাথী অ্যাপ যে বিপদজনক সে কথা মনে করিয়ে দেন শুভঙ্কর বাবু। বলেন আপনার বেডরুমে বাথরুমে প্রবেশ করে সবকিছু তথ্য জেনে নেবে এই অ্যাপ।

আজ প্রদেশ কংগ্রেসের সাংবাদিক সম্মেলনের পাশাপাশি যুব কংগ্রেসের ও একটি সাংবাদিক বৈঠক হয়।

সেখানে যুব কংগ্রেস নেতৃত্ব একটি মোবাইল নাম্বারের মাধ্যমে রাজ্যের মানুষকে সাহায্যের আশ্বাস দেন। বাংলা বাঁচাও বাংলা গড় এই ক্যাপশনে বা স্লোগানে মোবাইল নাম্বারটি হল ৯৮১১৮৬৭৪৭৪ (9811867474)

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*