হামলার ঘটনায় উদয়ন গুহকে ছাড়া হবে না, তোপ শুভেন্দুর

Spread the love

রোজদিন ডেস্ক : কোচবিহারে তার গাড়ির ওপর হামলা, ভাংচুর এর ঘটনায় যুক্ত উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে কোনভাবেই ছাড়া হবে না বলে জানিয়েছেন বিরোধী নেতা শুভেন্দু অধিকারী। উদয়ন গুহর নির্দেশে ওই হামলা হলেও পুলিশ সুকৌশলে তার নাম বাদ দিয়েছে বলে অভিযোগ বিরোধী নেতার। গত ৫ আগস্ট কোচবিহারের খাগড়াবাড়িতে এই ঘটনা হয়েছিল। সোশ্যাল মিডিয়ায় উদয়ন গুহকে তীব্র আক্রমণ করে শুভেন্দু বলেন, ওনাকে কোনভাবে ছাড়া হবে না। তার একটি রিট পিটিশনের ভিত্তিতে সোমবার জলপাইগুড়ি সারকিট বেঞ্চের মাননীয় বিচারপতি পুলিশের কাছে জানতে চেয়েছেন,কেন পুলিশ তার ( শুভেন্দুবাবু) অভিযোগের ভিত্তিতে এফ আই আর না করে স্বতঃপ্রণোদিত হয়ে এফ আই আর করেছে! আদালতে পুলিশকে এর ব্যাখ্যা দিতে হবে বলে শুভেব্দু অধিকারী মন্তব্য করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*