বাড়বে খরচ, মোবাইল ডেটার ওপর বসতে পারে বাড়তি কর

Spread the love

রোজদিন ডেস্ক :  “আচ্ছে দিন”-এর আর এক নমুনা আসতে চলেছ শিগগিরই। ফের পকেটে টান পড়তে চলেছে নেট ব্যবহারকারীদের। মোবাইল ডেটা ব্যবহারকারীদের উপর বাড়তি করের বোঝা চাপানোর পরিকল্পনা করছে কেন্দ্রীয় সরকার। এটা হলে প্রতি জিবি ডেটায় কর বাবদ বাড়তি টাকা গুনতে হবে আম জনতাকে। সূত্রের খবর, তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফে বাড়তি কর চাপানোর বিষয়টি নিয়ে ভাবনা চিন্তা শুরু হয়েছে। খতিয়ে দেখা হচ্ছে কোথায়, কীভাবে এই কর চাপানো যেতে পারে। টেলিকম বিভাগের এক রিভিউ মিটিংয়ে এ সংক্রান্ত একটি তোলা হয়। তারপরই এই নিয়ে চর্চা শুরু হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রকের তরফে জানানো হয়েছে, তারা বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখছে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, মোবাইল ডেটার উপর যদি বাড়তি কর লাগু করা হয় সেক্ষেত্রে প্রতি জিবি ডেটা হিসেবে তা করা হতে পারে। সেক্মেত্রে তা যদি জিবি প্রতি ১ টাকা করে হয় তাহলে বলাই বাহুল্য ডেটা পিছু খরচ অনেক বাড়বে। বর্তমানে মোবাইল রিচার্জ ও পোস্টপেইড বিলে সরকার ১৮ শতাংশ কর নেয়। এটা হলে আলাদা ভাবে আরও কর গুনতে হবে গ্রাহককে। যদিও এখনও পর্যন্ত এই বিষয়ে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত হয়নি। তবে দেশে ডেটা ব্যবহারের যা বহর তাতে এই পরিমান কর বসলে সরকারের ঘরে প্রায় ২৩ হাজার কোটি টাকার কাছাকাছি অঙ্ক জমা হবে।

এখানে উল্লেখ করা যেতে পারে যে, ভারত বিশ্বের সেই সব দেশগুলির তালিকায় পড়ে যেখানে মোবাইল ডেটা অনেকটাই সস্তা দরে পাওয়া যায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*