রোজদিন ডেস্ক, কলকাতা:- খড়্গপুরে ডিআরএম বাংলো অভিযানকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা। বুধবার সকালে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে খড়্গপুর বস্তি উচ্ছেদ সংগ্রাম কমিটি ডিআরএম বাংলো ঘেরাও অভিযানে নামে। সকাল সাড়ে ১০টা নাগাদ বাংলো থেকে ডিআরএম-এর গাড়ি বেরোনোর সময়ে উত্তেজনার সৃষ্টি হয়। তৃণমূল কর্মীরা গাড়ি আটকানোর চেষ্টা করেন। সেই সময়ে আরপিএফের সঙ্গে তাঁদের ধস্তাধস্তি শুরু হয়।
তৃণমূলের অভিযোগ সেই সময়ে আরপিএফের সঙ্গে ধস্তাধস্তিতে আহত হন তৃণমূল নেত্রী হেমা চৌবে এবং তৃণমূলের যুবনেতা অসিত পাল। প্রসঙ্গত, তৃণমূলের অভিযানের আগে এ দিন সকালেই খড়্গপুর শহরের রেল কলোনির ২৭নং ওয়ার্ডের সাউথ সাইড এলাকায় কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়।
জানা যায় সেখানে মোতায়েন ছিল আরপিএফ (RPF) এবং আরপিএসএফ (RPSF)-র বড় বাহিনী। লাঠি, ঢাল, কাঁদানে গ্যাস নিয়ে তাঁরা প্রস্তুত ছিলেন। বাংলোর দুই প্রান্তেই ব্যারিকেড করা হয়েছিল। এ দিন রেলের অফিসার্স ক্লাবের বাইরে অবস্থানে বসেন তৃণমূলের নেতা-কর্মীরা। সেখানে উপস্থিত ছিলেন প্রদীপ সরকার, দেবাশিস চৌধুরী, হেমা চৌবে-সহ তৃণমূলের একাধিক কাউন্সিলার ও নেতানেত্রী।

Be the first to comment