বিজেপির কেউ ছিল না,স্বতঃস্ফূর্ত জনরোষ হয়েছে হালিশহরে, বললেন মুখ্যমন্ত্রী

Spread the love

রোজদিন ডেস্ক: হালিশহরে প্রাক্তন মুখ্যমন্ত্রীর ওপর হেনস্থার ঘটনায় বিজেপি র কেউ জড়িত ছিলেন না বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পরিস্কার জানান, তবে এই সঙ্গে প্রাক্তন মুখ্যমন্ত্রী কে বিঁধে তাঁর মন্তব্য,এত চুরি করেছেন, শুনতে হবে। কাদা ছুঁড়বে না তো কি ফুল ছুঁড়বে!!
মমতা ব্যানার্জি কে কটাক্ষ করে তাঁর পরামর্শ, এরপর বেরোলে কানে হেড সেট লাগিয়ে নেন যেন, তবে আর চোর চোর শুনতে হবে না!
ওখানে স্বতঃস্ফূর্ত জনরোষ হয়েছিল বলেও মুখ্যমন্ত্রী মন্তব্য করেন।
এইদিন হালিশহরে পুলিশ হেফাজতে মৃত তৃণমূল কর্মী বিরজু কেওটের বাড়ি যাতায়াতের পথে প্রাক্তন মুখ্যমন্ত্রী কে চোর, ডাকাত রানি ইত্যাদি ধ্বনি দেওয়া হয়। তাঁর গাড়িতে চটি, জুতো, কাদা ইত্যাদি ছোঁড়া হয়।। সন্ধ্যায় পানিহাটিতে অভয়ার স্মৃতিতে এক অনুষ্ঠানে যোগ দিয়ে বেরোবার সময় এই নিয়ে প্রশ্নে মুখ্যমন্ত্রী আরও বলেন, উনি ( মমতা ব্যানার্জি) জেড প্লাস নিরাপত্তা পান। তাঁরা তা তোলেন নি। ডিরেক্টর অফ সিকিউরিটির সিনিয়র অফিসার এখানে আছেন জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন,কোন ও যোগাযোগ করা হয়েছিল কিনা তিনি ওঁর কাছে জানতে চেয়েছিলেন, উনি বলেছেন,যোগাযোগ করা হয় নি। সিনিয়র পুলিশ আধিকারিকদের নেতৃত্বে পুলিশ প্রাক্তন মুখ্যমন্ত্রী কে নিরাপত্তা দিয়েছে।
এইদিনের ঘটনা নিয়ে রাজনৈতিক মহলে চাঞ্চল্য দেখা দেয়।
নিজেপি র রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার, পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল প্রমুখ সকলেই পৃথকভাবে এই ঘটনার তীব্র নিন্দা করেন। বলেন, বিজেপির কেউ এতে জড়িত নয়। এই সব তাঁদের ও এই রাজ্যের সংস্কৃতি নয় বলে তাঁরা দৃঢভাবে দাবি করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*