- শুভেন্দু অধিকারী বলেন, ‘আমরা অভয়া বোনকে ভুলিনি! রাজ্যবাসী আমাদের জয়ীই করেছেন তাঁর ন্যায়বিচার ছিনিয়ে আনার জন্য। প্রশাসনিক ক্ষমতার সীমাবদ্ধতার মধ্যে দাঁড়িয়েও আমি আবার বলছি— আমি কমিটেড, আমি কমিটেড, আমি কমিটেড। বোনের বিচারের জন্য আমরা শেষ পর্যন্ত লড়াই করব।’
- আরজি কর কাণ্ডের পুনর্তদন্তের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। পাশাপাশি, ঘটনার দিন নাটাগড় কদমতলা শ্মশানে নির্যাতিতার দাহকার্য প্রক্রিয়াও বেআইনি ছিল, সেই ঘটনার পৃথক তদন্ত হবে। রবিবার আরজি কর হাসপাতালের চিকিৎসকের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীর স্মরণসভায় উপস্থিত হয়ে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
- প্রাক্তন মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ‘এখন উন্নয়নের সময়। এই সময়ে কোনও জায়গায় গিয়ে আপনি এমন কিছু করবেন না, যেখানে স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত হয়। আর এত চুরি করেছেন, চোর স্লোগান তো শুনতেই হবে।’
- শনিবার ১০ ঘণ্টার পর রবিবার ৬ ঘণ্টা সুমিতকে জেরা সিআইডির, সোমবার ফের তলব অভিষেকের আপ্ত সহায়ককে
- বীরভূমের নলহাটি থানা এলাকায় জোর করে বাড়িতে ঢুকে মহিলাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা। ধৃত তৃণমূল নেতার স্ত্রী নলহাটির একটি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান।
- ফের গভীর রাতে লোকালয়ে হানা দিল একটি দলছুট দাঁতাল। শনিবার গভীর রাতে বাঁকুড়ার বড়জোড়া ব্লকের নীরিশা গ্রামে হানা দিয়ে হাতিটি ভেঙে ফেলে একটি বাড়ি। অল্পের জন্য প্রাণে বাঁচেন ওই বাড়িতে বসবাসকারী সদস্যরা।
- গৃহবধূকে নৃশংস ভাবে খুনের অভিযোগ বর্ধমানের মঙ্গলকোটে। মৃতের নাম অপর্ণা দাস (৩২)।
- মধ্যপ্রদেশের ধর জেলায় ট্রাকের সঙ্গে গাড়ির মুখোমুখি সংঘর্ষ। ঘটনায় মৃত্যু হয়েছে ৬ জনের।
- রবিবার সকালে একটি প্রশিক্ষণরত এয়ারক্রাফ্ট ল্যান্ডিংয়ের সময়ে ভেঙে পড়ে বারামতিতে।
- প্রেমের সম্পর্ক ভেঙে যাওয়ার পরে আইন পাশ প্রেমিককে মিথ্যে কেসে ফাঁসিয়ে দেওয়া ভয় দেখাচ্ছিলেন প্রেমিকা এবং তাঁর দিদি। এমনটাই অভিযোগ তুলে ১৪ তলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা করলেন ২৪ বছরের আইনে স্নাতক পড়ুয়া! দুই অভিযুক্তের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার মামলা দায়ের করেছে পুলিশ।

Be the first to comment